আটঘর চাঁই হাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটঘর হাটে বিভিন্ন আকারের মাছ ধরার ছোট চাঁই নিয়ে বসেন বিক্রেতারা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, শতবর্ষী আটঘর হাটকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের পসরা বসে এ এলাকায়। বেচাকেনা চলে নানা ধরনের জিনিসপত্র। মাছ ধরার চাঁইয়ের হাট এমনই একটি। বর্ষা আসছে। খাল, বিল, নালা, জলাশয়ে মাছ ধরতে এখন এসব চাঁইয়ের চাহিদা বাড়ছে। বাঁশের কঞ্চি দিয়ে বানানো হয় চাঁই। আকার ও মানভেদে প্রতিটি চাঁই ১২০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। কল্যাণকাঠি, বৈঠাকাঠাসহ আশপাশের এলাকা থেকে বিক্রেতারা এ চাঁই আটঘর হাটে আনেন। আটঘর, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ১৩ মে।
১ / ১০
এক বিক্রেতা কল্যাণকাঠি থেকে ট্রলারে করে মাছ ধরার চাঁই নিয়ে এসেছেন আটঘর হাটে
২ / ১০
ক্রেতাকে ট্রলার থেকে চাঁই ছুড়ে দিচ্ছেন বিক্রেতা
৩ / ১০
ট্রলারে নিয়ে আসা চাঁই নিয়ে নামছেন বিক্রেতা
৪ / ১০
মাছ ধরার চাঁই ক্রয় করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
৫ / ১০
হাট পরিচালনাকারীদের একজন এসেছেন বিক্রেতাদের কাছ থেকে বেচাকেনার হিসাব নিতে
৬ / ১০
একজন ক্রেতা কেনার আগে চাঁই যাচাই–বাছাই করছেন
৭ / ১০
চাঁই কেনার পর ব্যাটারিচালিত যানে করে গন্তব্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এক ক্রেতা
৮ / ১০
কেনার আগে চাঁই পরখ করে দেখছেন এক ব্যক্তি
৯ / ১০
বিক্রেতারা আশপাশের এলাকা থেকে চাঁই নিয়ে হাটে আসছেন বিক্রির জন্য
১০ / ১০
হাট থেকে মাছ ধরার চাঁই ক্রয় করে বাহনে তোলা হচ্ছে গন্তব্যে নেওয়ার জন্য