‘আমার বাংলাদেশ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ‘আমার বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতায় দুই হাজারের বেশি ছবি জমা পড়েছিল। তার মধ্যে বয়সভিত্তিক দুটি বিভাগের ২০ খুদে আঁকিয়ে পুরস্কার পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
বক্তব্য দিচ্ছেন বিচারকমণ্ডলীর একজন চিত্রশিল্পী আবুল বারক আলভী
২ / ১৪
বাবার কোলে চড়ে পুরস্কার নিতে এসে লজ্জায় মুখ ফেরাল না জুনাইনাহ্ জামান
৩ / ১৪
প্রতিযোগিতার দুই বিচারক চিত্রশিল্পী ফারেহা জেবা ও আবদুল মান্নান।
৪ / ১৪
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের ডাকে মঞ্চে আসেন প্রতিযোগিতার সমন্বয়ক মাহফুজ রহমান।
৫ / ১৪
বক্তব্য দিচ্ছেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান
৬ / ১৪
শিশুদের আঁকা ছবি নিয়ে মুগ্ধতার কথা জানান চিত্রশিল্পী রফিকুন নবী
৭ / ১৪
প্রদর্শনীতে স্থান পেয়েছে শিশুদের আঁকা ১০০টি ছবি
৮ / ১৪
পুরস্কার দেওয়ার সময় ছবিগুলো ভেসে ওঠে পর্দায়
৯ / ১৪
ছবি আঁকার পাশাপাশি চিকিৎসক হবে বলে জানাল জয়ীতা চক্রবর্তী
১০ / ১৪
ক ও খ বিভাগের বিজয়ীদের সঙ্গে অতিথিরা।
১১ / ১৪
মায়ের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে পুরস্কার নিতে এসেছিল জয়ীতা রহমান। ঘুম ভাঙালো ভাই এসে
১২ / ১৪
প্রতিযোগিতার খ বিভাগের তিন বিজয়ীর সঙ্গে অতিথিরা
১৩ / ১৪
ঢাকা ও ঢাকার বাইরে থেকে শিশুদের নিয়ে এসেছিলেন অভিভাবকেরা।
১৪ / ১৪
অনুষ্ঠান শেষ হয়েছে অবন্তি সিঁথির সংগীত পরিবেশনায়।