ইলিশ নিয়ে তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশ বেচাকেনা, পরিবহন, মজুত ও বিনিময়ে নিষেধাজ্ঞা নেই। মৎস্যজীবীরা  নদ–নদীতে মাছ ধরতে চলে গিয়েছেন। অনেকে আবার আশপাশের নদ–নদীতে মাছ ধরে নৌকায় নিয়ে এসেছেন বিক্রির জন্য। বরিশাল নগরের মৎস্য অবতরণ কেন্দ্রে শুরু হয়েছে আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ইলিশ বেচাকেনা। আকারভেদে প্রতি মণ ইলিশ ১৪ হাজার থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এরপর সংরক্ষণ করে পরিবহনের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য চলছে তোড়জোড়। সম্প্রতি বরিশাল নগরের পোর্ট রোডে মৎস্য অবতরণ কেন্দ্র ও আশপাশের এলাকায় ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী সাইয়ান।

১ / ৯
ইলিশ নিয়ে শুরু হয়েছে পাইকারি ও খুচরা বিক্রেতাদের তোড়জোড়।
২ / ৯
ইলিশ মাছ আড়তে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।
৩ / ৯
ভোলা থেকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে বরিশাল নগরের মৎস্য অবতরণ কেন্দ্রে।
৪ / ৯
বরফ দিয়ে সংরক্ষণ করা ইলিশ মাছ বের করা হচ্ছে।
৫ / ৯
শ্রীপুর এলাকা থেকে বিক্রির জন্য মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ নিয়ে এসেছেন কয়েকজন মৎস্যশিকারি।
৬ / ৯
ওজনের পর সংরক্ষণ করা হয়েছে মাছ। দেশের বিভিন্ন জেলায় নেওয়া হবে এই মাছ।
৭ / ৯
বরফের গুঁড়া দিয়ে মাছ সংরক্ষণ করা হয়।
৮ / ৯
দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে এসব ইলিশ।
৯ / ৯
ইলিশ মাছ পরিমাপে ব্যস্ত আড়তদারেরা।