ইলিশে ব্যস্ততা ফিশারিঘাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল ৬৫ দিন। তা শেষ হওয়ার পর জেলেরা গতকাল শনিবার থেকে আবার যাত্রা করেছেন সমুদ্রে। এখন ইলিশ ধরার মৌসুম। তাই কাঙ্ক্ষিত ইলিশ ধরতে কয়েক দিন ধরে চলছে নানা প্রস্তুতি। কেউ জাল মেরামত, কেউ নৌকায় জাল তুলতে, আবার কেউ মাছ রাখার বক্স মেরামতের কাজে ব্যস্ত সময় পার করেছেন। এখন সমুদ্র উত্তাল হলেও অনেকে তা অগ্রাহ্য করে যাচ্ছেন সমুদ্রে। কারও কারও জালে আবার প্রথম দিনেই ধরা পড়েছে রুপালি ইলিশ। সেই ইলিশ বিক্রির জন্য পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। ইলিশ ধরা ও বিক্রির এসব ব্যস্ততা চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকার।

১ / ১২
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে গেছে। তাই সাগর উত্তাল হলেও সাঁতরে ট্রলারে উঠে মাছ ধরতে রওনা হচ্ছেন অনেক জেলে। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের পতেঙ্গায়।
২ / ১২
শুকানোর পর জাল নিয়ে যাওয়া হচ্ছে ট্রলারে।
৩ / ১২
জেলেদের হাতে ধরা পড়া রুপালি ইলিশ আনা হচ্ছে বাজারে।
৪ / ১২
জালে ব্যবহারের জন্য ট্রাকে করে আনা হচ্ছে প্লাস্টিকের বল।
৫ / ১২
জাল মেরামতের কাজে ব্যস্ত জেলেরা।
৬ / ১২
মাছ রাখার জন্য তৈরি করা হচ্ছে ছোট ছোট প্লাস্টিকের বক্স।
৭ / ১২
ধরা পড়া ইলিশ দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য তৈরি করা হচ্ছে।
৮ / ১২
ট্রলার থেকে মাথায় করে নামানো হচ্ছে ইলিশ।
৯ / ১২
ধরা পড়া ইলিশ সারিবদ্ধভাবে রাখা হচ্ছে বাজারে। 1
১০ / ১২
উত্তাল হলেও সাঁতরে ট্রলারে উঠে মাছ ধরতে রওনা হচ্ছেন অনেক জেলে।
১১ / ১২
ট্রলার থেকে নামানোর পর ঠেলাগাড়িতে তোলা হয়েছে রুপালি ইলিশ।
১২ / ১২
ছোট ট্রাকে করে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে ধরা পড়া ইলিশ।