ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। সৌদি আরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

১ / ৯
লাখো মানুষের অংশগ্রহণ, হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জশনে জুলুস। মুরাদপুর মোড়, চট্টগ্রাম ২০ অক্টোবর
ছবি: প্রথম আলো
২ / ৯
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা। মেঘনা উপজেলা সদর, কুমিল্লা, ২০ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ৯
১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা বের করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, রমনা, ২০ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন
৪ / ৯
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রায় রাজশাহী শিরোইল কলোনি বড় মসজিদের সামনে মুসল্লিরা। দরগা পাড়া, রাজশাহী, ২০ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
৫ / ৯
রাজবাড়ীর গোয়ালন্দের ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা-খুলনা মহাসড়কে শোভাযাত্রা বের হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ২০ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক
৬ / ৯
রংপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নত ওয়াল জামাত জেলা কমিটি সমাবেশের আয়োজন করে। টাউন হল চত্বর, রংপুর, ২০ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ৯
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আজ বুধবার বর্ণাঢ্য জশনে জুলুস বের করেন কুমিল্লা মহানগর আহলে সুন্নত ওয়াল জামাত। চকবাজার, কুমিল্লা, ২০ অক্টোবর
ছবি: এম সাদেক
৮ / ৯
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মানিকগঞ্জ সদরের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমাম বাড়ি দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস (স্বাগত শোভাযাত্রা) বের করা হয়। মানিকগঞ্জ, ২০ অক্টোবর
ছবি: আব্দুল মোমিন
৯ / ৯
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সৈয়দপুরে শোভাযাত্রা বের করা হয়। সৈয়দপুর, ২০ অক্টোবর
ছবি: প্রথম আলো