উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। ১৫ জানুয়ারি সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়। পরদিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

১ / ১৫
বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের প্রাধ্যক্ষ জাফরিন লিজার বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদ ও প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গোলচত্বর এলাকা, সন্ধ্যা সাড়ে ছয়টা। ১৫ জানুয়ারি।
২ / ১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যকে বিশ্ববিদ‌্যালয় আইসিটি ভবনে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা অবস্থান নেন। ভবনের ফটকের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ১৬ জানুয়ারি।
৩ / ১৫
পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণার প্রতিবাদ জানিয়ে হলের শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। ১৬ জানুয়ারি।
৪ / ১৫
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদ ও নতুন করে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু। ১৭ জানুয়ারি।
৫ / ১৫
উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ১৭ জানুয়ারি।
৬ / ১৫
অনশনে বসে বই বড়ছেন এক শিক্ষার্থী। ১৯ জানুয়ারি।
৭ / ১৫
পুলিশ সদস‌্যদের দিকে ফুল হাতে এগিয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশ সদস‌্যদের ফুল নিয়ে ক‌্যাম্পাস ত‌্যাগ করার আহ্বান জানান। ১৭ জানুয়ারি।
৮ / ১৫
অনশনে অংশ নেওয়া ২৪ জন আন্দোলনকারী শিক্ষার্থী রাত কাটিয়েছেন উপাচার্যের বাসভবনের সামনে। ২০ জানুয়ারি।
৯ / ১৫
অনশনে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়া শিক্ষার্থী নিশাত নাইমের শারীরিক পরীক্ষা করছেন চিকিৎসক। ২০ জানুয়ারি।
ANIS
১০ / ১৫
অসুস্থ এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ২১ জানুয়ারি।
১১ / ১৫
অসুস্থ শিক্ষার্থীকে সাহস জোগাতে ফুল নিয়ে এসেছেন সহপাঠী। একটি ফুল হাতে নিয়েছেন দুই অনশনকারী শিক্ষার্থী। ২১ জানুয়ারি।
১২ / ১৫
উপাচার্যের পদত্যাগের দাবিতে কাফনের কাপড় পরিধান করে প্রতীকী প্রতিবাদ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ২২ জানুয়ারি।
১৩ / ১৫
মোমবাতি প্রজ্বালন করে উপাচার্যের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। ২২ জানুয়ারি।
১৪ / ১৫
ক্যাম্পাসের গোলচত্বর এলাকার সড়কে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান লেখেন শিক্ষার্থীরা। ২৩ জানুয়ারি।
১৫ / ১৫
উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ২৩ জানুয়ারি।