উৎসবে নারায়ণগঞ্জের ভোট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৮ দিনের টানা জমজমাট প্রচার শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ রোববার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটির ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

১ / ১৫
ভোট দেওয়া শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেলিনা হায়াৎ আইভী। শিশুবাগ বিদ্যালয় কেন্দ্র, পশ্চিম দেওভোগ, নারায়ণগঞ্জ। ছবি: দিনার মাহমুদ
২ / ১৫
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে তৈমুর আলম খন্দকার সকাল সাড়ে আটটায় ভোট দেন। মাসদাইর, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৫
ভোট দিতে নাতি মোহাম্মদ ফিরোজের কোলে ছড়ে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসেছিলেন ৭৯ বছরের আছিয়া বেগম। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট না মেলায় ভোট না দিয়েই তাঁকে ফিরতে হয়। বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ। ছবি: সেলিম জাহিদ
৪ / ১৫
৩ নম্বর ওয়ার্ডের আলী আকবর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন
ছবি: দিনার মাহমুদ
৫ / ১৫
ভোট দিতে আসা এক ভোটারের হাতের আঙুলে অমোচনীয় কালির দাগ দিচ্ছেন কেন্দ্রে দায়িত্বপালনরত একজন। সফুরা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৬ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৬ / ১৫
ভোট গ্রহণ শুরু হতেই ভোটারদের দীর্ঘ সারি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্রে। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৬ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৭ / ১৫
ভোট গ্রহণ শুরু হতেই ভোটারদের দীর্ঘ সারি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্রে। সকাল সাড়ে আটটায়।
ছবি: সামছুর রহমান
৮ / ১৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বন্দর শিশু নিকেতন কেন্দ্রের চিত্র সকাল সাড়ে নয়টায়
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১৫
সফুরা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন একজন বৃদ্ধা। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৬ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
১০ / ১৫
ভোটকেন্দ্রে ঢুকতে হিমশিম খাচ্ছেন ভোটাররা। ৬ নম্বর ওয়ার্ডের চরসুমিলপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ছবি: দীপু মালাকার
১১ / ১৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে লাইন ধরে ভোটারদের অপেক্ষা। হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্র, নারায়ণগঞ্জ
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১৫
সার্ভার জটিলতা ও ইভিএম মেশিন নষ্ট থাকায় ভোট গ্রহণ কিছুটা বিলম্ব হয়। সফুরা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
ছবি: দীপু মালাকার
১৩ / ১৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নারী ভোটারদের সাহায্য করছেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য। বন্দর, নারায়ণগঞ্জ
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ১৫
বার একাডেমি কেন্দ্রে অসুস্থ আমেনা আক্তারকে কেন্দ্রে সহায়তা করছেন বিজিবি সদস্যরা। নারায়ণগঞ্জ
ছবি: প্রথম আলো
১৫ / ১৫
ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শেখাচ্ছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
ছবি: দীপু মালাকার