ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ। সিলেট, ০৭ মার্চছবি: আনিস মাহমুদ
৫ / ২০
ইটভাটায় সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করেন নারী শ্রমিকেরা। এরপরও মজুরিবৈষম্যের শিকার হন তাঁরা। মুলজান, মানিকগঞ্জ, ৭ মার্চ।ছবি: আব্দুল মোমিন
৬ / ২০
১৭ দফা দাবিতে ১০ দিন ধরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয় তালাবদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবনা, ৭ মার্চ।ছবি: হাসান মাহমুদ
৭ / ২০
বয়স ৬০ বছর। এ বয়সেও নিজের জমিতে নিজেই চাষাবাদ করেন রোকেয়া বেগম। সাতবাড়িয়া গ্রাম, লাকসাম, কুমিল্লা, ৭ মার্চ।ছবি: এম সাদেক
৮ / ২০
ওয়াকওয়ে নির্মাণ চলছে। এ কাজে ব্যবহৃত নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে সড়কের পাশেই। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও যানবাহন। সাগরদিঘির পাড় সড়ক, সিলেট নগর, ৭ মার্চ।ছবি: আনিস মাহমুদ
৯ / ২০
রংপুর নগরের সড়কগুলোতে ধুলাবালুর রাজত্ব। এতে অতিষ্ঠ নগরবাসী। মুন্সিপাড়া, রংপুর, ৭ মার্চ।ছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
পাটের দাম বেড়েছে। প্রতি মণ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত। তাই বিক্রির জন্য গুদামের পাট বের করেছেন মজুতদারেরা। বালাপাড়া, কাউনিয়া, রংপুর,৭ মার্চ।ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার নবম বার্ষিকী উপলক্ষে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের’ আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ, ৭ মার্চ।ছবি: দিনার মাহমুদ
১২ / ২০
বসন্তের ফুল রক্তমান্দার। স্থানভেদে ফুলটি বুনো পলাশসহ নানা নামে পরিচিত। ফুলে মধু পান করতে মৌটুসি পাখির আনাগোনা। মজিদপুর, মালিগাছা, পাবনা, ৭ মার্চ।ছবি: হাসান মাহমুদ
১৩ / ২০
ফুটপাতের ওপর দিয়ে চলাচল করছে মোটরসাইকেল। এতে ভোগান্তির শিকার হন পথচারীরা। তেজগাঁও শিল্পাঞ্চল, সাতরাস্তা, ঢাকা, ৭ মার্চ।ছবি: সাজিদ হোসেন
১৪ / ২০
ইটভাটায় কাজ করছেন এক নারী শ্রমিক। হাড়ভাঙা পরিশ্রম করে প্রতিদিন তাঁর আয় ৬০০ থেকে ১ হাজার টাকা। জাজিরা, কেরানীগঞ্জ, ঢাকা, ৭ মার্চ।ছবি: শুভ্র কান্তি দাশ
পুরুষদের পাশাপাশি নারীরাও দিনমজুরের কাজ করছেন। আছমা বেগম প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করে ৪০০ টাকা বেতন পান। তবে সেখানে পুরুষ কর্মী পান ৬০০ টাকা। কর্ণফুলী ঘাট, সদরঘাট, চট্টগ্রাম, ৭ মার্চছবি: জুয়েল শীল
১৭ / ২০
এক যুগের বেশি সময় ধরে চট্টগ্রাম সিটি করপোরেশন মেমন মাতৃসদন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালান রাশেদা আক্তার। সদরঘাট এলাকা, চট্টগ্রাম, ৭ মার্চছবি: সৌরভ দাশ
১৮ / ২০
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সদস্যরা। ধানমন্ডি ৩২ নম্বর, ৭ মার্চছবি: আশরাফুল আলম
১৯ / ২০
মেয়েকে পাশে রেখেই কাজ করতে হয় মাহফুজার। কাজের ফাঁকে মাঝেমধ্যে মা–মেয়ে খুনসুটিতে মেতে ওঠেন। রসুলপুর এলাকার বাসিন্দা মাহফুজা প্রতিদিন সকালে মেয়েকে নিয়ে শ্যামপুরে ইট ভাঙার কাজে আসেন। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে দিনে ২০০ টাকা পান তিনি। রিকশাচালক স্বামী ও তাঁর আয়ে চলে সংসার। ঢাকা, ৭ মার্চছবি: দীপু মালাকার
২০ / ২০
অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে লিটলম্যাগ চত্বরে অবসরে বই পড়ছেন এক বিক্রয়কর্মী। ঢাকা, ৭ মার্চছবি: দীপু মালাকার