দিন দিন কৃষিতে নারীদের অংশগ্রহণ বাড়ছে। খেতে দল বেঁধে লালশাক তুলছেন নারীরা শ্রমিকেরা। প্রত্যেকে মজুরি পাবেন ১৫০ থেকে ২০০ টাকা করে। চুপিনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২২ আগস্ট।ছবি: সোয়েল রানা
২ / ১২
কলাখেতে মাচা তৈরির কাজ করছেন আছমা বেওয়া নামের এক নারী। দিন শেষে তিনি মজুরি পাবেন ১৫০ টাকা। খলিশাকান্দি গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২২ আগস্টছবি: সোয়েল রানা
৩ / ১২
ইলিশ ধরতে ভৈরব নদে নৌকা ও জাল নিয়ে প্রস্তুত মৎস্যজীবীরা। জোয়ার শুরু হলে জাল ফেলা শুরু করবেন তাঁরা। ৫ নম্বর ঘাট, খুলনা, ২৩ আগস্ট।ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১২
কদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন দুই আরোহী। শের-এ বাংলা সড়ক, খুলনা, ২৩ আগস্ট।ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১২
রাজধানীতে আজ কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো-বা রোদ। এফডিসি-সংলগ্ন এলাকা, ঢাকা।ছবি: মহিউদ্দিন ফারুক
৬ / ১২
কয়েক দিনের টানা বৃষ্টিতে হাতিরঝিলে পানি বেড়েছে। তাই সেতুর নিচ দিয়ে অনেকটা ঝুঁকি নিয়েই চলছে একটি যাত্রীবাহী ওয়াটারবোট। হাতিরঝিল, ঢাকা, ২৩ আগস্ট।ছবি: আশরাফুল আলম
৭ / ১২
রপ্তানি পণ্যবাহী কনটেইনার বোঝাই করার পর ভারসাম্য হারিয়ে জেটিতে কাত হয়ে গেছে ‘ওইএল হিন্দ’ নামের জাহাজটি। জাহাজটি থেকে আট কনটেইনার নামিয়েও ভারসাম্য আনা যায়নি। ছবিটি রোববার দুপুরে তোলাছবি: সংগৃহীত
৮ / ১২
প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নিয়ে নানা অভিযোগের আন্দোলন চলছে বেলারুশে। ব্যালকনি থেকে সে বিক্ষোভ দেখছেন এই জুটি। মিনস্ক, বেলারুশ, ২৩ আগস্টছবি: এএফপি
৯ / ১২
বাজারে আসতে শুরু করেছে জাম্বুরা। দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চল, বিশেষ করে সিলেট, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে এসব জাম্বুরা কিনে নেন পাইকারি ব্যবসায়ীরা। পরে তা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। আকার ও মান অনুসারে পাইকারিতে ৩ থেকে ২০ টাকায় বিক্রি করা হয় এসব জাম্বুরা। কোতোয়ালি এলাকা, চট্টগ্রাম, ২৩ আগস্টছবি: সৌরভ দাশ
১০ / ১২
দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সব ধরনের খাবার ও চায়ের দোকান। তাই বন্ধ ছিল চায়ের আড্ডাও। এ মাসের শুরু থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার পর ঘরে বন্দী থাকা লোকজন আবার দলবেঁধে ভিড় করছেন চায়ের দোকানে। তাই পূর্বের সেই প্রাণচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে চায়ের আড্ডা। চেরাগী পাহাড় মোড় এলাকা, চট্টগ্রাম, ২৩ আগস্টছবি: সৌরভ দাশ
১১ / ১২
করোনা মহামারির কারণে পাঁচ মাস ধরে বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল। পর্যটন স্পটগুলোর বেশির ভাগই বন্ধ। পর্যটক নয়, স্থানীয়দেরই শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায়। বিটিআরআই এলাকা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৩ আগস্টছবি: শিমুল তরফদার
১২ / ১২
করোনাভাইরাসের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ ছিল চট্টগ্রাম চিড়িয়াখানা। তবে সরকারি নিদের্শনায় আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শিশুদের নিয়ে পশুপাখি দেখার জন্য আসতে শুরু করেছেন অভিভাবকেরা। চট্টগ্রাম চিড়িয়াখানা, ২৩ আগস্টছবি: জুয়েল শীল