এক ঝলক (২৪ আগস্ট, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
বন্যা ও টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে আছে নারায়ণগঞ্জের নিম্নাঞ্চল। এর ফলে অসংখ্য দরিদ্র পরিবার পানিবন্দী অবস্থায় জীবন কাটাচ্ছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের পাগলায় দেলপাড়া এলাকায়
হাসান রাজা
২ / ৫
জোয়ারের পানির ঢলে ডুবে গেছে গাছপালা, ঘরবাড়ি। প্রতিদিন দুই দফায় প্লাবিত হচ্ছে এলাকাগুলো। গতকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে
প্রথম আলো
৩ / ৫
করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর সিদ্ধান্ত হয়েছিল। প্রথমে তা মানা শুরু হলেও এখন আর কেউ মানছে না। বাসে যাত্রী বসছে বা দাঁড়াচ্ছে গাদাগাদি করে। নেই জীবাণুনাশক ছিটানোর পর্যাপ্ত ব্যবস্থা। অধিকাংশ চালক-হেলপারের মুখে মাস্ক নেই। ফলে করোনার সংক্রমণের ঝুঁকি আবার বাড়ছে। গতকাল বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায়
ছবি: আশরাফুল আলম
৪ / ৫
হঠাৎ করেই ঝুম বৃষ্টি। রক্ষা পেতে কলাপাতা মাথায় দিয়েছেন তিনি। বারআঞ্জুল গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৩ আগস্ট
ছবি: সোয়েল রানা
৫ / ৫
করোনাকালে প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ। পড়ন্ত বেলায় বৃষ্টির মাঝে ঝোপ থেকে বেরিয়ে এসেছে শিয়াল। মানিকদিপা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৩ আগস্ট
ছবি: সোয়েল রানা