এক ঝলক (২৫ সেপ্টেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
শরতের আকাশের আভা পড়েছে ত্রিপুরা মহারাজা গোবিন্দ মানিক্যের দিঘিতে (বর্তমানে চাকমা রাজার অধীন)। বড়াদম, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
২ / ২৬
বাড়ির উঠানে বসে বাঁশ দিয়ে মাথাল তৈরি করছেন কৃষক আবু তালেব। তৈরি মাথাল হাটে নিয়ে বিক্রি করবেন তিনি। প্রতিটি মাথাল ৭০–৮০ টাকায় বিক্রি করা হয়। রামেশ্বরপুর নিশুপাড়া, গাবতলী, বগুড়া, ২৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৩ / ২৬
দীর্ঘদিন পর খুলেছে স্কুল, সপ্তাহে এক দিন ক্লাস। স্কুলে দেওয়া বাড়ির পড়াশোনা ফটকে বসে করছে শিবরাজ নামের এই শিশু। কামারচট্ট গ্রাম, গাবতলী, বগুড়া, ২৫ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ২৬
পদ্মা সেতুর ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর বসানো রোড স্ল্যাবের ওপর ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কার্পেটিং করা হয়েছে। বাকি কার্পেটিংয়ের জন্য পরিষ্কার–পরিচ্ছন্ন করার কাজ চলছে। পদ্মা সেতু, জাজিরা, ২৫ সেপ্টেম্বর
ছবি: সত্যজিৎ ঘোষ
৫ / ২৬
আমিরাবাদ-কচুয়া সড়কের পাশে আটকে থাকা বৃষ্টির পানিতে মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও আসবাবপত্র ব্যবসায়ী জাকির হোসেন ধানের চারা রোপণ করেছেন মাস দেড়েক আগে। রোপণ করা চারা থেকে কিছুদিন পর পাকা ধান পাওয়া যাবে। নতুনবাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২৫ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ২৬
লাউয়ের মাচায় স্থির হয়ে বসেছে মাছরাঙাটি। হয়তো চলছে শিকারের খোঁজ। মুজগুন্নী এলাকা, খুলনা, ২৫ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়া-মান্নান গাছির খেয়াঘাটে সেতুর নির্মাণকাজ ধীরগতিতে চলছে। ফলে ঘাটটি দিয়ে উজানচর ইউপি ও ফরিদপুরের ঈশান গোপালপুর ইউপির প্রায় ২০ হাজার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। কাজ শেষ না হওয়ায় মানুষকে খেয়া নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
৮ / ২৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মইজদ্দিন মোল্লারপাড়া খালে জেলেরা মাছ শিকার করছেন। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
৯ / ২৬
সাইকেলে করে দলে দলে শহরের কাজে যাচ্ছেন নানা শ্রেণি–পেশার মানুষ। চব্বিশ হাজারি, রংপুর, ২৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২৬
সাগরে ইলিশের দেখা পাচ্ছেন না টেকনাফের স্থানীয় জেলেরা। ইলিশ ছাড়াই কূলে ফিরে আসা নৌকার সারি । দক্ষিণপাড়া সৈকত, শাহ পরীর দ্বীপ, টেকনাফ, ২৫ সেপ্টেম্বর
ছবি: গিয়াস উদ্দিন
১১ / ২৬
বিস্তীর্ণ জলরাশির মধ্যে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে। এরই মধ্যে মাছ ধরে নৌকায় করে বাড়ি ফিরছেন জেলেরা। চাতলা বিল, হাকালুকি হাওর, জুড়ী, মৌলভীবাজার, ২৫ সেপ্টেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
১২ / ২৬
শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন শেষে দর্শনার্থীরা ঘুরে দেখছেন। ঢাকা, ২৫ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৩ / ২৬
সিলেট নগরের গোয়াইটুলা এলাকায় কয়েক শ বানরের বাস। সেখানে থাকা একটি মোটরসাইকেলে উঠে আয়নায় নিজের মুখ দেখছে বানরটি। সিলেট, ২৫ সেপ্টেম্বর।
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২৬
আশ্বিন মাসের প্রখর রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা। রোদ উপেক্ষা করে অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন জিনিস বিক্রির জন্য বেরিয়েছেন তিনি। রোদ ঠেকাতে মাথায় পরেছেন গামছা। সুবিধবাজার, সিলেট, ২৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৬
হাওরের সৌন্দর্য উপভোগ করতে সারা দেশ থেকে কিশোরগঞ্জের নিকলীর হাওরে ঘুরতে আসেন পর্যটকেরা। এভাবেই ইঞ্জিনচালিত নৌকায় করে পুরো হাওর ঘুরে বেড়ান তাঁরা। নিকলীর হাওর, কিশোরগঞ্জ, ২৫ সেপ্টেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
১৬ / ২৬
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (২০১৯-২০) প্রথম পর্বের শিক্ষার্থী তাঁরা। ২০২০ সালের জুন মাসে তাঁদের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তা হয়নি। তবে আবার নতুন স্বাভাবিক জীবনে সবকিছু ফেরায় খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা দেওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছেন শিক্ষার্থীরা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, ২৫ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২৬
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর ওপর দেড় শ ফুট লম্বা বেইলি সেতুটি সড়ক ও জনপথ অধিদপ্তরের ঝুঁকিপূর্ণর তালিকায় রয়েছে। সেতুতে পাঁচ টনের অধিক মালামাল পরিবহন ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কোনো গাড়ির চালকই তা মানছেন না। প্রতিদিন সেতুতে অনেক গাড়ি ওঠে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থেকে যাচ্ছে। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৫ সেপ্টেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
১৮ / ২৬
ক্লাস শেষে শিক্ষার্থীরা স্কুলের বাইরে ফুটপাতে থাকা দোকানে বিভিন্ন জিনিস কিনতে ব্যস্ত। শিক্ষার্থীদের মুখে মাস্ক থাকলেও বিক্রেতার মুখে নেই মাস্ক। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল নগর, ২৫ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৯ / ২৬
রংপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত পুলিশের সহকারী উপপরিদর্শক পিয়ারুল ইসলামের মৃতদেহকে ঘিরে সহকর্মী ও স্বজনদের আহাজারি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৬
একপশলা বৃষ্টিতে ভিজে গেছে শালিকগুলো। বাঁশের কঞ্চিতে বসে শরীরের পানি ঝরাচ্ছে শালিকগুলো। শুভপুর, আদর্শ সদর, কুমিল্লা, ২৫ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
২১ / ২৬
কিশোরগঞ্জে তাড়াইলে ঘোষপাড়া পদ্মবিল থেকে পদ্মফুল তুলে বাড়ি ফিরছে শিশুটি। তাড়াইল, কিশোরগঞ্জ, ২৫ সেপ্টেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
২২ / ২৬
ভালো দামের আশায় আগাম আলু আবাদে ব্যস্ত সময় পার করছেন আলুচাষিরা। দুরাকুটি, বাহাগিলি, নীলফামারী, ২৫ সেপ্টেম্বর
ছবি: মীর মাহমুদুল হাসান
২৩ / ২৬
সিলেট নগরের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ ময়দানের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছেন বিভিন্ন এলাকা থেকে আসা শৌখিন শিকারিরা। পুকুরে টিকিট কেটে মাছ ধরার এ আয়োজন করে শাহি ঈদগাহ পরিচালনা কমিটি। দিনভর ছোট-বড় সবাই মাছ শিকারে অংশ নেন। ঈদগাহ ময়দান, সিলেট, ২৫ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৬
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে শনিবারও পণ্যবাহী গাড়ির চাপ অব্যাহত। ঢাকাগামী এসব যানবাহনের সিরিয়াল ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার ছাড়িয়ে গেছে। ফেরিঘাটের সংযোগ সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত গাড়িও ফেরির জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। দৌলতদিয়া ফেরিঘাট সড়ক, ২৫ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
২৫ / ২৬
দখল ও দূষণে বিপর্যস্ত কর্ণফুলী নদী। চাক্তাই খালসহ বিভিন্ন খাল দিয়ে দূষিত কালো পানি প্রতিদিন গিয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। এতে দূষিত হচ্ছে কর্ণফুলী নদীর পানি। ফিশারিঘাট, চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
২৬ / ২৬
কর্ণফুলী নদীর তীরে নোঙর করা লাইটার জাহাজ থেকে সার খালাসের কাজ করছেন শ্রমিকেরা। সড়কপথে এই সার পৌঁছে দেওয়া হবে দেশের বিভিন্ন স্থানে। অণু মাঝির ঘাট, চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ