ঢাকা থেকে কার্টনে করে এসেছে ওয়াকারের একাংশগুলো। এখন জোড়া লাগানো হচ্ছে। শিশুদের হাঁটতে শেখায় সাহায্য করা এসব ওয়াকার প্রকারভেদে ৪৫০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়। ডিআইটি, নারায়ণগঞ্জ, ২২ অক্টোবরছবি: দিনার মাহমুদ
২ / ১৫
সাত সকালে কলেজ মাঠে ফুটবল খেলায় মেতেছে দুরন্ত শিশু-কিশোরেরা। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ২২ অক্টোবরছবি: সোয়েল রানা
কৃষক রফিক ইসলাম ২০ শতাংশ জমিতে আগাম টমেটোর চাষ করেছেন। গত দুই দিনের বৃষ্টিতে তাঁর বাড়ন্ত টমেটো খেতে পচন ধরেছে। পচন ঠেকাতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন। বাওইটোনা গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২২ অক্টোবরছবি: সোয়েল রানা
৫ / ১৫
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের প্রতিবাদে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মানববন্ধন। রামকৃষ্ণ মিশন, সুনামগঞ্জ, ২২ অক্টোবরছবি: খলিল রহমান
৬ / ১৫
সারা দেশে পূজামণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন। সাতমাথা, বগুড়া, ২২ অক্টোবরছবি: সোয়েল রানা
৭ / ১৫
দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া দোকানঘর ঠিক করা হচ্ছে। বড়করিমপুর, পীরগঞ্জ, রংপুর, ২২ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৮ / ১৫
‘সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াও’ শিরোনামে ছায়ানটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে। ছায়ানট ভবনের সামনে, শংকর, সাত মসজিদ রোড, ঢাকা, ২২ অক্টোবরছবি: জাহিদুল করিম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার বোগদাদিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে চালকসহ তিনজন মারা যান। ফেনী, ২২ অক্টোবরছবি: আবু তাহের
১১ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে বের হচ্ছেন শিক্ষার্থীরা। কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২২ অক্টোবরছবি: সাইফুল ইসলাম
১২ / ১৫
সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ সমাবেশ। শাহবাগ, ঢাকা, ২২ অক্টোবরছবি: জাহিদুল করিম
১৩ / ১৫
সব সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ সহিংসতাবিরোধী কনসার্ট। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২২ অক্টোবরছবি: সাইফুল ইসলাম
১৪ / ১৫
চাকরির জন্য পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে ফুটপাতে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি। মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা, ২২ অক্টোবরছবি: জাহিদুল করিম
১৫ / ১৫
রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির, পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িতে হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোক প্রজ্বালন’ কর্মসূচি পালন করে সিলেট প্রথম আলো বন্ধুসভা। সিলেট, ২২ অক্টোবরছবি: আনিস মাহমুদ