কর্ণফুলী ঘাটে মাছ তোলার ব্যস্ততা
বড় বড় জাহাজ গভীর সমুদ্রে ১৫ থেকে ২০ দিন মাছ ধরে। তারপর জাহাজগুলো কর্ণফুলী নদীতে আসে। সেখান থেকে ছোট নৌকায় করে মাছ তীরে আনা হয়। নৌকা থেকে কুলিদের দিয়ে মাছ তোলা হয় গাড়িতে। মাছ নিয়ে গাড়ি যায় হিমাগারে। হিমাগার থেকে পরে দেশের বিভিন্ন বাজারে মাছ নিয়ে যাওয়া হয়। কয়েক সপ্তাহ ধরে মাছ বেশি ধরা পড়ায় ব্যস্ত সময় পার করছেন ঘাটের কুলিরা। এই কাজ করে তাঁরা প্রতিদিন ৩০০ থেকে ৬০০ টাকা করে আয় করেন। চট্টগ্রাম নগরের কর্ণফুলী ঘাট থেকে ছবিগুলো তোলা।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০