খুলেছে মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ মাস বন্ধ থাকার পর আজ সোমবার দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় ক্লাস শুরু হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, ক্লাস শুরুর বেশ আগেই শিক্ষার্থীরা চলে এসেছেন। কারও জন্য প্রথমবার এই প্রাঙ্গণে পা দেওয়া। আবার কারও হয়তো পুরোনো স্মৃতিতে ফিরে যাওয়া।

১ / ৯
আজ খুলে দেওয়া হয়েছে দেশের সব মেডিকেল কলেজ। দীর্ঘদিন বন্ধের পর সহপাঠীদের কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরা। এ সময় একজন অন্যজনকে জড়িয়ে ধরে আবার কেউবা ছবি তুলে আনন্দ–উল্লাস করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে
ছবি: সৌরভ দাশ
২ / ৯
খুলেছে খুলনা মেডিকেল কলেজ। শিক্ষার্থীরা সকাল সকালই চলে এসেছেন ক্যাম্পাসে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাসরুমে প্রবেশ করানো হচ্ছে শিক্ষার্থীদের। খুলনা মেডিকেল কলেজ, ১৩ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ৯
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলেছে মেডিকেল কলেজ। তাই চত্বরে প্রবেশ করেই মুঠোফোনে সেলফি তুলছেন শিক্ষার্থীরা। রংপুর মেডিকেল কলেজ, ১৩ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
মেডিকেল কলেজ খুলে দেওয়ায় হলগুলোতে আসতে শুরু করেছেন আবাসিক শিক্ষার্থীরা। কুমিল্লা মেডিকেল কলেজের খালেদা জিয়া ছাত্রীনিবাস, কুমিল্লা, ১৩ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৫ / ৯
করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হলো ঢাকা মেডিকেল কলেজের ক্লাস। কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা গল্প করছেন। ঢাকা, ১৩ সেপ্টেম্বর
ছবি: সাইফুল ইসলাম
৬ / ৯
করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হলো ঢাকা মেডিকেল কলেজের ক্লাস। এদিন নতুন বছরের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। ঢাকা, ১৩ সেপ্টেম্বর
ছবি: সাইফুল ইসলাম
৭ / ৯
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। কলেজের একটি কক্ষে ব্যবহারিক ক্লাস নিচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া, ১৩ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ৯
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৮ মাস বন্ধ থাকার পর দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিন ক্লাসে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ, যশোর, ১৩ সেপ্টেম্বর
ছবি: এহসান-উদ-দৌলা
৯ / ৯
বারিন্দ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। রাজশাহী, ১৩ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম