খেয়াঘাটে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবিকার তাগিদে প্রতিদিন সকালে হাজারো মানুষ বন্দর থেকে শীতলক্ষ্যা নদী পার হয়ে নারায়ণগঞ্জ শহরে আসেন। ইঞ্জিনচালিত ট্রলারগুলো উপচে পড়া যাত্রী নিয়ে ঝুঁকি উপেক্ষা করে নদী পাড়ি দেয়। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় খেয়া পারাপার ঘাট এলাকায় সম্প্রতি তোলা ছবি।

১ / ৬
ছেড়ে দেওয়ার পরও চলন্ত ট্রলারে ঝুঁকি নিয়ে উঠছেন এক যাত্রী
২ / ৬
সকালে শহরমুখী যাত্রী থাকে বেশি। বেশির ভাগ কর্মমুখী মানুষ ট্রলারেই যাতায়াত করেন। এ সময় বন্দরগামী নৌকার মাঝিরা অপেক্ষায় রয়েছেন যাত্রীর
৩ / ৬
সকালে বন্দর থেকে শহরমুখী ঘাটে থাকে উপচে পড়া ভিড়। তাই ট্রলারে ওঠার জন্য এভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে মানুষ
৪ / ৬
এক ট্রলারে অপেক্ষমাণ সব যাত্রীর জায়গা হয় না। তাঁরা অপেক্ষায় থাকেন পরের ট্রলারের
৫ / ৬
বন্দরঘাট থেকে যাত্রী নিয়ে আসা দুটি ট্রলার শহরের ঘাটে ভিড়ছে
৬ / ৬
অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে বন্দরঘাট ছাড়ছে ট্রলার