চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যত অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। এই মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও নিয়মের তোয়াক্কা না করে চলছে সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া নছিমন ও ব্যাটারিচালিত অটোরিকশাসহও চলে এ সড়কে। অন্যদিকে পাল্লা দিয়ে চলে যাত্রীবাহী বাস ও ট্রাক। ফলে প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। এই মহাসড়কের অনিয়মের চিত্র তুলে ধরেছেন আলোকচিত্রী সৌরভ দাশ।

১ / ৮
মহাসড়কের এক দিক থেকে আসছে তিনটি গাড়ি। এ কারণে অপর দিকে যাওয়ার জায়গা নেই।
২ / ৮
কাভার্ড ভ্যান ওভারটেক করছে ট্রাক। সড়কে জায়গা নেই। তাই মোটরসাইকেলচালককে যেতে হচ্ছে সড়কের বাইরে।
৩ / ৮
নিয়ম না মেনে ট্রাকে নেওয়া হয়েছে যাত্রী।
৪ / ৮
সড়কে দাঁড়িয়ে টিকটক তৈরি করছেন কয়েকজন।
৫ / ৮
মহাসড়কে দুই পাশে দুটি তিন চাকার যান। মাঝ দিয়ে যাচ্ছে যাত্রীবাহী বাস।
৬ / ৮
প্রায়ই ঝুঁকি নিয়ে এভাবে ওভারটেক করেন চালকেরা।
৭ / ৮
বাসের আগে পাল্লা দিয়ে ছুটছে সিএনজিচালিত অটোরিকশা।
৮ / ৮
মহাসড়কে চলছে নছিমন, নেই নিয়মের তোয়াক্কা।