চট্টগ্রামে ঈদে ঘরমুখী মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছেন চট্টগ্রামের বাসিন্দারা। কেউ যাচ্ছেন বাসে করে, কেউ যাচ্ছেন ট্রেনে। আবার কম ভাড়ার জন্য অনেকেই হেঁটে ট্রাকে উঠে যাচ্ছেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম শহরে ঈদে ঘরমুখী মানুষেরা।
১ / ১০
তাঁরা সবাই দিনমজুর। কম ভাড়ার জন্য কিছুটা পথ হেঁটে এরপর ট্রাকে চড়ে বাড়ি যাবেন।
২ / ১০
সকাল থেকে ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা।
৩ / ১০
চাঁদপুর স্পেশাল ট্রেনে করে বাড়ি ফেরা যাচ্ছে।
৪ / ১০
চাঁদপুর মেঘনা ট্রেনে ওঠার জন্য যাত্রীদের ভিড়।
৫ / ১০
শিশুকে কাঁধে করে নিয়ে ট্রেনে উঠছে।
৬ / ১০
পছন্দের খেলনা গাড়িটিও বাড়িতে নিয়ে যাচ্ছে।
৭ / ১০
বাড়ির জন্য খাঁচায় করে কবুতর নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
৮ / ১০
চলন্ত ট্রেনে করা হবে ইফতার। তাই ট্রেনের মধ্যে ইফতার সাজানো হচ্ছে।
৯ / ১০
মেহেদি ও গয়না পরে বাড়ি যাচ্ছে শিশুটি।
১০ / ১০
ট্রেন ছেড়ে দিলে হাত নেড়ে বিদায় জানায় শিশুটি।