চন্দনাইশের পেয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে পটিয়া-চন্দনাইশের পেয়ারা। বেশি মিষ্টি ও বিচির সংখ্যা তুলনামূলক কম হওয়ায় চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে এই পেয়ারা খুব জনপ্রিয়। পটিয়া, হাইদগাঁও, কচুয়াই, খরনা এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ও দোহাজারীর পাহাড়ি এলাকার বাগান থেকে লাল কাপড় দিয়ে বেঁধে এসব পেয়ারা নিয়ে আসা হয় বাজারে। ভোর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থেকে চন্দনাইশের অন্তত সাত জায়গায় বসে এসব পেয়ারার হাট। কমলা আকৃতির সবুজ-হলুদ রঙের এ পেয়ারা কোন জায়গার জিজ্ঞেস করলে যে কেউ উত্তর দেবে, চন্দনাইশ কাঞ্চননগরের। সেখান থেকে বিভিন্ন দামে কিনে নিয়ে যান খুচরা বিক্রেতারা।
দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পেয়ারার হাট বসে চন্দনাইশের রৌশন হাটে। অতি সম্প্রতি এই হাটে গেলে চোখে পড়ে, মহাসড়কের দুপাশ জুড়ে লাল কাপড় বাঁধা পেয়ারার সারি সারি ঝুড়ি নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের হিসাবে, প্রতিদিন ৫০০ ঝুড়ি পেয়ারা বিক্রি হয় এ বাজারে। এখানকার পেয়ারা চট্টগ্রাম নগর, কক্সবাজার, পেকুয়া, চকরিয়া, টেকনাফ, হাটহাজারী, বাঁশখালী, লোহাগাড়া, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ীরা নিয়ে যান।

১ / ৯
বিক্রির জন্য আলাদা করা হচ্ছে পেয়ারা
২ / ৯
ঝুড়িতে ছোট, বড়, কাঁচা-পাকা পেয়ারা
৩ / ৯
ভোরের আলো ফুটতে না ফুটতে সংগ্রহ করে আনা হয় এসব পেয়ারা
৪ / ৯
কৃষকেরা দল বেঁধে নিয়ে আসছেন পেয়ারা
৫ / ৯
খালের পার দিয়ে এসব পেয়ারা নিয়ে আসা হয় বাজারে
৬ / ৯
পাহাড়ি এলাকা থেকে পেয়ারা সংগ্রহ করে নিয়ে এসেছেন কৃষকেরা
৭ / ৯
সবুজের মাঝখানে দূর থেকে চোখে পড়ে লাল কাপড়ে মোড়ানো পেয়ারার ঝুড়ি
৮ / ৯
ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি
৯ / ৯
বিক্রির জন্য বাজারে রাখা হয়েছে পেয়ারার ঝুড়ি