চা–বাগানে একদিন

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা টি ভ্যালিতে টিলায় টিলায় চা–বাগান। একসময় আসাম থেকে আসা মানুষেরাই চা–বাগানে শ্রমিকের কাজ করতেন। বর্তমানে তাঁদের পাশাপাশি ত্রিপুরা জনগোষ্ঠীর বড় একটি অংশ এ কাজে নিয়োজিত। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১০
হালদা টি ভ্যালি। যেন শিল্পীর তুলিতে আঁকা এক ছবি
২ / ১০
দল বেঁধে বাগানে প্রবেশ করছেন শ্রমিকেরা
৩ / ১০
সারি বেঁধে চা–পাতা তোলায় ব্যস্ত শ্রমিকেরা
৪ / ১০
চা তোলায় মগ্ন দুই ত্রিপুরা চা–শ্রমিক
৫ / ১০
মুঠোভর্তি চা–পাতা
৬ / ১০
মাকড়সার জালে পড়েছে বিকেলের আলো
৭ / ১০
এই স্থানে শিশুদের রেখে কাজে যান মায়েরা। ঝুলিয়ে রাখা চাদরে সন্তান রেখে কাজে গেছেন এক মা
৮ / ১০
ঝোলানো চাদরে ঘুমন্ত শিশু
৯ / ১০
কচি পাতা তুলে আলাদা করছেন দুই শ্রমিক
১০ / ১০
বাগান থেকে চা–পাতা তুলে তা চা–ঘরে জমা দিতে যাচ্ছেন শ্রমিকেরা