চিকন সেমাই বানাতে ব্যস্ত নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরের আগে চিকন সেমাইয়ের পল্লি বেশ সরগরম। সেখানে কর্মব্যস্ত নারীরা। এ শিল্পের সঙ্গে জড়িত প্রায় চার শতাধিক নারী। বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে বেজোড়াঘাটপাড়া, শ্যামলাক্যাথিপাড়া, কালশিমাটি, শ্যামবাড়িয়া, রবিবাড়িয়াসহ আশপাশের এলাকায় বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে। সেখানে নারীরা দিন-রাতে বিদ্যুৎ–চালিত মেশিনে চিকন সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সেমাই তৈরির কাজে নিয়োজিত নারীদের অভিযোগ, প্রতি বস্তা ময়দার সেমাই তৈরি করে মজুরি পান মাত্র ২০০ টাকা। এই অল্প মজুরিতে তাঁদের চলে না। তাই তো মজুরি বাড়ানোর দাবি করেছেন তাঁরা।

১ / ৮
সেমাই তৈরির জন্য সুখ্যাতি আছে বগুড়ার। ময়দায় পানি দিয়ে খামির তৈরি করছেন খুকি বেগম
২ / ৮
ময়দার খামির মেশিনে দিচ্ছেন মলি বেগম
৩ / ৮
মেশিন থেকে বের হওয়া চিকন সেমাই হাতে নিয়ে দেখছেন মলি বেগম
৪ / ৮
চিকন সেমাই রোদে শুকানোর জন্য নিয়ে যাচ্ছেন দুই নারী
৫ / ৮
মেশিন থেকে বের হওয়া সেমাই রোদে শুকাতে দেওয়া হচ্ছে
৬ / ৮
রোদে শুকানোর পর তৈরি হবে চিকন সেমাই
৭ / ৮
বাজারজাত করার জন্য প্যাকেটজাত করা চিকন সেমাই
৮ / ৮
খাঁচিতে তোলা হয়েছে প্যাকেট করা সেমাই। প্রতি ২৫ কেজি ওজনের এক খাঁচি সেমাই ১ হাজার ২৩০ টাকায় বিক্রি হয়