চিকনাই নদে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার চিকনাই নদে শুরু হয়েছে পক্ষকালব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাহারি সব নৌকা। আজ সোমবার সকাল থেকেই এসব নৌকা নানা সাজে সজ্জিত হয়ে বাদ্যের তালে তালে জড়ো হতে থাকে। দুপুরের পর শুরু হয় মূল প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপভোগ করেন নদের তীরে থাকা হাজারো দর্শক। করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন তাঁরা। বিপুল দর্শকের সমাগমে খুশি প্রতিযোগীরাও। আয়োজকেরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

১ / ১৪
নৌকাবাইচ শুরুর আগেই জড়ো হতে থাকেন দর্শনার্থীরা।
২ / ১৪
বাড়ির সামনে থেকে নৌকাবাইচ উপভোগ। কয়েকটি শিশু নেমে পড়েছে নদে।
৩ / ১৪
প্রতিযোগিতা দেখতে অনেকে চড়ে বসেছেন গাছে।
৪ / ১৪
বাজনার তালে তালে ছুটে চলেছে বাহারি এক নৌকা
৫ / ১৪
লাল ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
৬ / ১৪
নদে ঢেউ তুলে ছুটছে বাইচের নৌকা।
৭ / ১৪
অনেক নৌকায় থাকে ঢোলসহ নানা বাদ্যযন্ত্র।
৮ / ১৪
পানি কেটে এগিয়ে যাচ্ছে একটি নৌকা।
৯ / ১৪
বাড়ি উঠানে বসে বাইচের নৌকার জন্য অপেক্ষা।
১০ / ১৪
রং মিলিয়ে পোশাক পরিধান করছেন একটি নৌকার বাইচালরা (নৌকার মাঝি)।
১১ / ১৪
নৌকাবাইচের দৃশ্য ধারণ করতে ব্যবহার করা হয় ড্রোন ক্যামেরা।
১২ / ১৪
বাইচালদের পেশিবহুল হাতের বৈঠার দাপটে এগিয়ে চলেছে নৌকা।
১৩ / ১৪
নৌকাবাইচ দেখতে নদের তীরে উপচে পড়া ভিড়।
১৪ / ১৪
নদের পানিতে বৈঠা চালিয়ে এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা।