ছবিতে বিদায়ী বছরের শেষ সপ্তাহ

আরও একটি বছর শেষ হলো। শুরু হলো নতুন বছর। বিগত এক সপ্তাহে বিশ্বজুড়ে ঘটেছে নানান ঘটনা। কলোরাডোয় দাবানল, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আর্চবিশপ ডেসমন্ড টুটুর মৃত্যু, ব্রাজিলে বন্যা, ফিলিপাইনে ঘূর্ণিঝড় রাই, আফগানদের মানবেতর জীবনযাপনের চিত্র ফুটে উঠেছে এই এক সপ্তাহের কিছু ছবিতে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
‘ফ্রি ক্রিসমাস ফুড’ সাইনবোর্ড হাতে করে যাচ্ছেন অলাভজনক একটি প্রতিষ্ঠানের একজন স্বেচ্ছাসেবী। মেফিল্ড, কেনটাকি, যুক্তরাষ্ট্র
ছবি: এএফপি
২ / ৮
ঘূর্ণিঝড় রাইয়ে ধ্বংস হওয়া বাড়িঘরের পাশ দিয়ে সার্ফবোর্ড নিয়ে সৈকতের দিকে হেঁটে যাচ্ছে একদল শিশু-কিশোর। সিয়ারগাও, ফিলিপাইন
ছবি: এএফপি
৩ / ৮
ঠেলাগাড়ি নিয়ে বাড়ি থেকে তিন কিলোমিটার দূর থেকে পানি আনতে যাচ্ছে দুই ভাই। আফগানিস্তানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরায় তীব্র পানিসংকট দেখা দিয়েছে। কমর কালাগ গ্রাম, হেরাত, আফগানিস্তান
ছবি: এএফপি
৪ / ৮
বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি শিবিরে যাওয়ার আগে ইটের পাশে বসে আছেন এক বৃদ্ধ। একসময় এটি ছিল তাঁর বাড়ি। নাইরোবি এক্সপ্রেসওয়ে নির্মাণ করার জন্য আগে থেকেই কোনো কিছু না জানিয়ে গত নভেম্বরে হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। নাইরোবি, কেনিয়া
ছবি: এএফপি
৫ / ৮
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা বাড়িঘর ভেঙে দেওয়ার পর প্রতিবেশীরা এক ফিলিস্তিনি নারীকে সান্ত্বনা দিচ্ছেন। হেব্রন, পশ্চিম তীর
ছবি: রয়টার্স
৬ / ৮
প্রয়াত আর্চবিশপ ডেসমন্ড টুটুর সম্মানে একটি স্মরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সেন্ট মেরি ক্যাথেড্রাল, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
ছবি: এএফপি
৭ / ৮
রাজধানীর ঠান্ডা আবহাওয়ায় কংক্রিটের একটি দেয়ালের সামনে বসে কাঁদছে এক শিশু। কাবুল, আফগানিস্তান
ছবি: এএফপি
৮ / ৮
ভয়াবহ দাবানল মার্শালের আগুনে বাড়িঘর পুড়ে ধ্বংস হয়েছে। সুপিরিয়র, কলোরাডো, যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স