ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের রাস্তা পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় আধা কিলোমিটারের মধ্যে রয়েছে সাতটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু এখানে সড়ক পারাপারে নেই কোনো পদচারী–সেতু। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের। এতে প্রায় সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এরপরও এই এলাকায় পদচারী–সেতু নির্মাণে বা দুর্ঘটনা রোধে কোনো পদক্ষেপ নেই। শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সড়ক পার হওয়ার ছবিগুলো গতকাল মঙ্গলবার দুপুরে তোলা।
১ / ১৩
সড়কে এলোপাতাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি। এর মধ্যেই ঝুঁকি নিয়ে গাড়িতে উঠছে এক শিক্ষার্থী।
২ / ১৩
সড়কের চারপাশে গাড়ি আর গাড়ি। এর মাঝখানে দুজন শিক্ষার্থী সড়ক পার হওয়ার চেষ্টা।
৩ / ১৩
অভিভাবকসহ এক শিক্ষার্থীকে নিয়ে যানজটে দাঁড়িয়ে ছিল রিকশাটি। হঠাৎ পেছন থেকে এসে একটি টেম্পো আঘাত করে রিকশাটিকে। এতে শিক্ষার্থী ও অভিভাবক রিকশা থেকে পড়ে যান।
৪ / ১৩
কোলে একটি শিশু। আর বড়টির হাত ধরে গাড়ির সামনে সড়ক পার হওয়ার চেষ্টা মায়ের।
৫ / ১৩
মেয়েকে নিয়ে সড়ক পার হওয়ার সময় হঠাৎ গাড়ি চলে এলে হাত দেখিয়ে থামানোর চেষ্টা করছেন এক অভিভাবক।
৬ / ১৩
চলছে গাড়ি। এর মধ্যেই ঝুঁকি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক পার হচ্ছেন।
৭ / ১৩
সড়কের মাঝখানে হাঁটছেন অভিভাবক ও শিক্ষার্থী।
৮ / ১৩
রিকশা আর কারের মধ্যে থাকা একটু জায়গা দিয়ে আসার চেষ্টা দুই শিক্ষার্থীর।
৯ / ১৩
কার আর মোটরসাইকেলের জন্য সড়ক পার হতে পারছেন না তিনজন।
১০ / ১৩
হাত ধরাধরি করে সড়ক পার হচ্ছে শিক্ষার্থীরা।
১১ / ১৩
হাত দেখিয়ে গাড়ি থামানোর চেষ্টা এক অভিভাবকের।
১২ / ১৩
যান চলাচলের ব্যস্ত রাস্তা পার হওয়ার চেষ্টায় দুই শিক্ষার্থী।
১৩ / ১৩
ঝুঁকি নিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা।