টিলায় ঝুঁকিতে বসবাস

টিলাগুলো প্রায় ১৫০ ফুট উঁচু। টিলা কেটে কেটে ঘর বানিয়ে দিব্যি বাস করছে পরিবারগুলো। নিচের অংশ সামনে থেকে দেখলে মনে হবে টিলার পেট কেটে ফেলা হয়েছে। রয়েছে শুধু পেছনের অংশ। কোনোটি আবার ন্যাড়া মাথায় ঠায় দাঁড়িয়ে আছে। সিলেট নগরের কালিবাড়ি-আখালিয়া এলাকায় বেশ কয়েকটি টিলা রয়েছে। নগরের উত্তর, পূর্ব ও পশ্চিম দিক চা-বাগানবেষ্টিত এলাকা হওয়ায় ছোট-বড় অসংখ্য টিলা রয়েছে। সেখানেই বেশি চোখে পড়ে এই বাড়িগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
টিলায় টিনের ঘরে বাস করেন তাঁরা
২ / ১০
দীর্ঘদিন ধরে বিশাল টিলাটি কেটে একপাশে বানানো হয়েছে ঘর
৩ / ১০
ঝুঁকিপূর্ণভাবে কেটে ফেলা হয়েছে টিলা
৪ / ১০
হাওলাদারপাড়ার এই টিলার একাংশ কেটে গড়ে উঠছে নতুন আবাসন
৫ / ১০
ওপরে উঠলেই দেখা যায় টিলা কেটে বানানো হয়েছে বাড়ি
৬ / ১০
টিলায় ঝুঁকি নিয়ে বসবাস করছে মানুষ
৭ / ১০
হাওলাদারপাড়ার ‘মজুমদার টিলা’ কাটা হয়েছে এভাবে
৮ / ১০
টিলার নিচে বসবাস। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা
৯ / ১০
টিলার নিচে ঝুঁকিপূর্ণ বাড়িতে শিশু
১০ / ১০
মজুমদার টিলার ৮০ শতাংশ কাটা হয়েছে