ডুবছে হাওর, কাঁদছেন কৃষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ার হাওর। হাওরের মায়ায় যেন জীবন বাঁধা হাজারো কৃষকের। সুনামগঞ্জের একটি বৃহৎ ফসলি হাওর এটি। তিনটি জেলার চারটি উপজেলার কৃষকের জমি আছে এতে। হাওরটি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। এবারের উজানের ঢলে ছায়ার হাওরও ছিল চরম ঝুঁকিতে। টানা ২২ দিন লড়াই করেছে মানুষ ফসল রক্ষায়। হাওর পরিস্থিতির যখন উন্নতি হচ্ছিল, তখনই রোববার সকালে হাওরের মাউতি এলাকার বাঁধ ভেঙে যায়। হু হু করে দাড়াইন নদের পানি ঢুকছে হাওরে। তলিয়ে যাচ্ছেন কৃষকেরা সোনার ধান। এ অবস্থায় যা পারেন সেই ধান তোলার প্রাণপণ চেষ্টা কৃষকের। ছায়ার হাওরে এখন কান পাতলেই শোনা যায় ফসলহারা কৃষকের হাহাকার, কান্না।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০