ডুবে যাওয়া সড়কে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রাম। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। গোয়াইনঘাট উপজেলা সদর থেকে সিলেটের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তাটি পানিতে ডুবে গেছে। নদ-নদী ও হাওরের পানি উপচে পড়ছে বিভিন্ন এলাকায়। পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওরে তলিয়ে গেছে কৃষকের বোরো ফসল। এই পরিস্থিতিতে অনেকেই ধান কেটে ঘরে তুলছেন।

১ / ৯
গোয়াইনঘাটের আলীরগাঁও এলাকায় সড়ক ডুবে গেছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
২ / ৯
পানি পার হয়ে হেঁটে চলাচল করতে হচ্ছে মানুষকে
৩ / ৯
ডুবে যাওয়া সড়কে মানুষের ভোগান্তি
৪ / ৯
সড়কে একই সঙ্গে চলছে ট্রাক ও নৌকা
৫ / ৯
পানিতে ডোবা সড়কে সাইকেল নিয়ে দুই কিশোর
৬ / ৯
আলীরগাঁও এলাকার ইটভাটাটি ঢলের পানিতে বন্দী
৭ / ৯
ঢলের পানি আর ভারী বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে
৮ / ৯
হাওর থেকে ধান কেটে মাড়াই চলছে
৯ / ৯
হাওরে তলিয়ে গেছে ধানখেত