তালেবানের নিয়ন্ত্রণে আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর রোববার রাজধানী কাবুলে প্রবেশ করেন তালেবান যোদ্ধারা।  প্রায় বিনা প্রতিরোধে একের পর এক শহর ও প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান বাহিনী। ছবিতে রোববারের আফগান পরিস্থিতি—

১ / ৮
কাবুল ছেড়ে গেছেন কূটনীতিকেরা। খোলা পড়ে রয়েছে কানাডার দূতাবাসের প্রবেশ পথ।
ছবি : এএফপি
২ / ৮
কাবুলের আকাশে উড়ছে সিএইচ-৪৬ সি নাইট সামরিক হেলিকপ্টার। এ হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশি নাগরিকদের।
ছবি : এএফপি
৩ / ৮
কাবুলের গ্রিন জোন খালি হওয়ার পর প্রবেশ পথ এভাবেই অরক্ষিত পড়ে থাকে।
ছবি : এএফপি
৪ / ৮
রাস্তা পার হচ্ছেন কাবুলের এক নাগরিক।
ছবি : রয়টার্স
৫ / ৮
আফগানিস্তান থেকে অনেকেই পাকিস্তান সীমান্ত পাড়ি দেওয়ার অপেক্ষা করছেন। রোববার আফগানিস্তানের চামান সীমান্তে।
ছবি : রয়টার্স
৬ / ৮
আফগান নিরাপত্তা বাহিনীর গাড়ি চালিয়ে যাচ্ছেন তালেবান যোদ্ধারা। রোববার লাগমান প্রদেশে।
ছবি : এএফপি
৭ / ৮
গাড়ি হাঁকিয়ে ছুটছেন তালেবান যোদ্ধারা । রোববার লাগমান প্রদেশে।
ছবি : এএফপি
৮ / ৮
সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তালেবান যোদ্ধারা। রোববার জালালাবাদের রাস্তায়।
ছবি : এএফপি