ঘন কুয়াশার কারণে কাজীরহাট-আরিচা নৌপথে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ঘাট থেকে প্রায় চার কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। কাজীরহাট, বেড়া, পাবনায়।ছবি: হাসান মাহমুদ
২ / ১০
শীতের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ। ঘরে থাকার উপায় নেই। পেটের টানে শীত ও বৃষ্টি উপেক্ষা করে বের হতে হয়েছে তাঁদের। ঢাকা-পাবনা মহাসড়কের রাজাপুরে।ছবি: হাসান মাহমুদ
৩ / ১০
বৃষ্টি বাড়তে থাকলে বর্ষা মৌসুমের মতো ছাতা মাথায় বের হন মানুষজন। পাবনার আব্দুল হামিদ সড়কে।ছবি: হাসান মাহমুদ
৪ / ১০
মেঘলা আকাশ, সূর্যের দেখা মেলেনি সারাদিনেও। এর মাঝেই শিশু কোলে বেরিয়েছেন একজন। রংপুর নগরের কাচারিবাজারে।ছবি: মঈনুল ইসলাম
৫ / ১০
সকাল থেকেই হালকা বৃষ্টি ঝরছে। এর মধ্যেই তালের পাতা মাথায় ধরে মাঠে কাজে যাচ্ছেন দুই কৃষক। ফরিদপুর সদরের গোয়ালকান্দিতে।ছবি: আলীমুজ্জামান
৬ / ১০
দুপুর শেষ হয়ে বিকেল হলেও আকাশে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জে।ছবি: এম সাদেক