দুর্গোৎসব ঘিরে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসেই শুরু হবে দুর্গোত্সব। এ উত্সবকে সামনে রেখে বেড়েছে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা। গত বছরের তুলনায় এ বছরে প্রতিমার বায়না বেশি। চাহিদা মেটাতে প্রতিটি মণ্ডপের জন্য দিনরাত কাজ করছেন ১০ থেকে ১৫ জন শিল্পী। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা ঘুরে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ।

১ / ১১
১) প্রতিমা গড়ার কাজে দম ফেলার সুযোগ নেই শিল্পীদের
২ / ১১
কাদামাটিতে আঁচড় কেটে ফুটিয়ে তোলা হচ্ছে গণেশের প্রতিমা
৩ / ১১
প্রতিমার মুখমণ্ডলে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া
৪ / ১১
প্রতিমায় পরানো হচ্ছে মাটির গয়না
৫ / ১১
প্রতিমা তৈরিতে ব্যস্ত এক শিল্পী
৬ / ১১
শিল্পীর হাতের ছোঁয়ায় যেন প্রাণবন্ত হয়ে উঠছে দুর্গার বাহন
৭ / ১১
তৈরি করা হচ্ছে প্রতিমার হাত
৮ / ১১
ছবির মতো হুবহু প্রতিমা গড়তে দক্ষ এই শিল্পীরা
৯ / ১১
তৈরি করা হচ্ছে মাটির গয়না
১০ / ১১
প্রতিমা তৈরির জন্য কাটা হচ্ছে বাঁশ
১১ / ১১
প্রতিমা গড়ার পর এবার শুকানোর পালা