দ্রব্যমূল্যে বেশি, ক্রেতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীনভাবে বেড়ে চলেছে। নিম্ন, নিম্নমধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রাজধানীর কাঁচাবাজারগুলোয় ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। ব্যবসায়ীদের অনেকেই দোকানে অলস সময় কাটাচ্ছেন। কারওয়ান বাজার ঘুরে ছবি তুলেছেন সাজিদ হোসেন
১ / ৮
সবজি সাজিয়ে বসে আছেন এক খুচরা ব্যবসায়ী
২ / ৮
ক্রেতা না থাকায় সবজির দোকানে একটু গা হেলে দিয়ে বসে আছেন এক বিক্রেতা
৩ / ৮
নিম্ন আয়ের মানুষের জন্য অল্প কিছু সবজি নিয়ে বসে আছেন ক্রেতার অপেক্ষায়
৪ / ৮
দাম বেশি-টাকা কম, দোকানের সামনে বসে বসে এক ক্রেতা ভাবছেন কী সবজি নেবেন
৫ / ৮
বাজারে ক্রেতার অভাব, তাই ঘুমিয়ে সময় পার করছেন ব্যবসায়ী
৬ / ৮
ক্রেতার অপেক্ষায় বাজারের গেটে বসে আছেন এক মিনতি
৭ / ৮
বাজারে সবজির দাম চড়া। ক্রেতা নেই
৮ / ৮
এর মধ্যে দু-একজন ক্রেতা আসেন সবজি কিনতে