ধান রক্ষায় মরিয়া কৃষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজানের পাহাড়ি ঢল এলেই হাওর এলাকা কৃষকেরা ক্ষতির মুখে পড়েন। ঢলের পানিতে ফসল তলিয়ে গেলে স্বপ্ন ভেসে যায় হাওরপারের কৃষকদের। দুই দফা উজান থেকে নামা পাহাড়ি ঢলে চরম ঝুঁকিতে পড়েছে সব হাওর এলাকার বোরো ধান। ইতিমধ্যে কয়েকটি হাওরে বাঁধ ভেঙে ও বাঁধ উপচে ফসলহানি হয়েছে। এখনো ঝুঁকিতে রয়েছে জেলার অনেক হাওর। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল বাড়লেই নতুন করে হাওর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢলের ভয়ে বাঁধের কাছে বসে থাকেন হাওরপারের কৃষকেরা। তড়িঘড়ি করে ফসল তুলছেন কৃষকেরা। অনেকে আতঙ্কে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন। হাওরে উৎসবের বদলে কৃষকের মনে শুধুই ফসল হারানোর ভয়। ছবিগুলো সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর করচার হাওর, তাহিরপুরের জিনারিয়া ও মোহালিয়া, শান্তিগঞ্জ ও সদরের দেখার হাওর থেকে তোলা।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২