নবান্নে মাছের মেলা
হেমন্তের সকালে স্নিগ্ধ রোদ। বগুড়ার মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে শোনা যাচ্ছে মাইকের শব্দ। নবান্নের মাছের মেলায় ঢুকেই সারি সারি দোকানগুলোয় চোখে পড়ে মন-জুড়ানো সব মাছের পসরা। দূরদূরান্ত থেকে বিক্রেতারা এসেছেন মাছ বিক্রির জন্য। দোকানগুলোয় থরে থরে সাজানো মাছগুলো প্রায় সবই বড় আকারের। মেলায় ছোট মাছ নেই বললেই চলে। আছে বড় বড় রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, ব্ল্যাক কার্প, পাঙাশ মাছ। চাষের মাছের পাশাপাশি নদীর বাগাড়, গাঙচিতল এবং দু-এক ধরনের সামুদ্রিক টুনা মাছও উঠেছে মেলায়। সবাই দরদাম করে মাছ কিনছেন। আকারভেদে ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকায় প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮