নিয়ম না মেনে নিচ্ছেন জীবনের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়েই চলেছে রেল দুর্ঘটনা। বাড়ছে হতাহত মানুষের সংখ্যা। এরপরও লেভেল ক্রসিংগুলোতে চলছে অনিয়ম। ট্রেন আসার মুখে ব্যারিকেড নামানোর পরও ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দিয়ে চলাচল করছে যানবাহন। চলমান ট্রেনের সামনে দিয়েই লাইন পার হচ্ছেন অনেকে। এতে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় প্রায়ই দেখা যায় অনিয়মের এমন চিত্র।

১ / ১০
চলন্ত ট্রেনের সামনে দিয়েই রেললাইন পার হচ্ছেন লোকজন।
২ / ১০
দ্রুতগতিতে ছুটে আসছে শাটল ট্রেন। সামনে দিয়েই ঝুঁকি নিয়ে মোটরসাইকেল আরোহীর যাত্রা।
৩ / ১০
কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে ট্রেন। অথচ লাইনের ওপর যানবাহনের জট কাটছেই না।
৪ / ১০
লেভেল ক্রসিংয়ের ব্যারিকেড নামিয়ে দেওয়া হয়েছে। তবে নিয়ম মানতে উদাসীন চালকেরা।
৫ / ১০
লেভেল ক্রসিংয়ে লাইনের ওপর দিয়েই চলছে সিএনজিচালিত অটোরিকশা।
৬ / ১০
ব্যারিকেড উপেক্ষা করে ক্রসিংয়ে ঢুকে বিপাকে পড়ে একটি প্রাইভেট কার।
৭ / ১০
দ্রুতগতির ট্রেনের পাশেই ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছেন লোকজন।
৮ / ১০
ট্রেনের কাছে চলে আসা এক রিকশাচালককে বাধা দিচ্ছেন দায়িত্বে থাকা গেটম্যান।
৯ / ১০
দ্রুতগতিতে আসা শাটল ট্রেনের সামনে দিয়ে পারাপার।
১০ / ১০
লেভেল ক্রসিংয়ের পাশেই নিশ্চিন্তে ঘুম।