পতেঙ্গায় পর্যটকদের ভিড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার দ্বিতীয় ঢেউয়ে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্রসৈকতসহ সারা দেশের সব পর্যটনকেন্দ্র বন্ধ ছিল প্রায় সাড়ে চার মাস। এ কারণে কষ্টে পড়েন ব্যবসায়ীরা। তবে গত মঙ্গলবার থেকে কঠোর বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে; যদিও বন্ধ রাখা হয় পর্যটনকেন্দ্রগুলো। ১৯ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার কথা রয়েছে। তবে তার আগে থেকে গতকাল রোববার সরকারি ছুটির দিনে উপচে পড়া ভিড় ছিল পতেঙ্গা সমুদ্রসৈকতে। অন্য পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকায় পরিবার–পরিজন নিয়ে ভিড় করেন সমুদ্রসৈকত এলাকায়। দীর্ঘদিন বন্ধ থাকায় লোকজন সৈকতে এসে ঘোড়ায় চড়ছে এবং বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে। তবে করোনাভাইরাস মহামারির মধ্যেও অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০