পশুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ সামনে রেখে লকডাউনের মধ্যে বগুড়ায় মহাস্থান পশুর হাট জমে উঠেছে। বিক্রির জন্য দূর–দূরান্ত থেকে পশু নিয়ে আসছেন বিক্রেতারা। প্রতিদিনই ভিড় বাড়ছে ক্রেতাদের। চলছে জমজমাট বেচাকেনা। তবে হাটে আসা ক্রেতা–বিক্রেতাদের মধ্যে করোনা নিয়ে নেই সচেতনতা। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। গতকাল বুধবার মহাস্থান পশুর হাটে তোলা হয়েছে এসব ছবি।

১ / ৮
করোনার সংক্রমণ এড়াতে দেশে চলছে লকডাউন। এর মধ্যেই বসেছে কোরবানির পশুর জমজমাট হাট। দূর–দূরান্ত থেকে আসছেন ক্রেতা–বিক্রেতা ও ব্যাপারীরা।
২ / ৮
হাটে ক্রেতা–বিক্রেতার বাড়তি ভিড় দেখা গেলেও তাঁদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার নেই কোনো বালাই।
৩ / ৮
কোরবানির পশুর দাঁত থাকা চাই। তাই গরুর মুখ চেপে দাঁত দেখাচ্ছেন এক বিক্রেতা। গরু কেনার আগে যাচাই করে নিচ্ছেন ক্রেতাও।
৪ / ৮
পশুর দাম নিয়ে ক্রেতা–বিক্রেতার কানাকানি। দর–দামে মিললে তবেই হাতবদল হবে পশুটি।
৫ / ৮
দরকষাকষির পরে কাঙ্ক্ষিত দামে মিলেছে কোরবানির পশু। বিক্রেতাকে মূল্য বুঝিয়ে নিচ্ছেন একজন ক্রেতা।
৬ / ৮
বিক্রির জন্য দূর–দূরান্ত থেকে হাটে গরু আনছেন বিক্রেতা ও ব্যাপারীরা। তেমনই একটি গরু গাড়ি থেকে নামানো হচ্ছে।
৭ / ৮
হাটে আনার পর ছোট ছোট দলে ভাগ করে একই দড়িতে গরু বেঁধে রাখেন বিক্রেতা ও ব্যাপারীরা।
৮ / ৮
ইঞ্জিনচালিত ভটভটিতে করে হাটে গরু নিয়ে এসেছেন একজন। ধকল গেছে বেশ। ক্লান্তি কাটাতেই ভটভটিতে শুয়েই জিরিয়ে নিচ্ছেন তিনি।