পাখির অভয়াশ্রম ডঙর বিল

পাখির অভয়াশ্রম ডঙর বিল। বছরজুড়েই বিলটিতে পাখি থাকে। দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দাদের সঙ্গে পাখির মিতালি। শীত মৌসুমে এই অভয়াশ্রমে আসে হরেক প্রজাতির পরিযায়ী পাখি। বিলটি বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে। ২০১৫ সালে গড়ে উঠেছে আকন্দপাড়া ডঙর বিল নিরাপদ অভয়াশ্রম। পাখিগুলোকে সন্তানের মতো আগলে রাখেন গ্রামের বাসিন্দারা। প্রায় ১০০ বিঘা আয়তনের ঝাউবন, ঘন বাঁশঝাড়, গাছগাছালির জঙ্গল আর পাশের কয়েক শ বিঘা আয়তনের ডঙর বিল প্রায় অর্ধশত প্রজাতির পাখির নিরাপদ আশ্রয়। ছবিগুলো ২৮ মার্চ তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
বিলের কচুরিপানায় অলস সময় পার করছে পাতিসরালি পাখি
২ / ৯
খাবারের খোঁজে উড়ে আসছে শামুকখোল পাখি
৩ / ৯
ডঙর বিলে মাছ শিকারে নেমেছেন এক জেলে
৪ / ৯
খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে এক জলময়ূর
৫ / ৯
শিকারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে এক মাছরাঙা
৬ / ৯
বিলে ঝাঁক বেঁধে উড়ছে পাতিসরালি পাখি। এ যেন পাখির স্বর্গরাজ্য
৭ / ৯
গবাদিপশুর জন্য কচুরিপানা কাটতে গেছেন এক ব্যক্তি। তখনই উড়াল দিল পাতিসরালির ঝাঁক
৮ / ৯
মাছ শিকারের এক ফাঁকে বিলে বেঁধে রাখা জেলেদের সারি সারি নৌক
৯ / ৯
মাছ শিকার শেষে বিলে রাখা কারেন্ট জাল। পাশেই বসে আছে পাকড়া মাছরাঙা