পাটের দাম পড়তির দিকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় দুই সপ্তাহের ব্যবধানে পাটের দাম পড়তির দিকে। দাম কমেছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। দুই সপ্তাহ আগেও পাট বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত। সেই পাট বুধবার সারিয়াকান্দি উপজেলার হাটে বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। ফলন ভালো হলেও দামে মলিন কৃষকের মুখ। কারণ, বর্তমান দামে খরচ উঠবে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলাজুড়ে এবার ১২ হাজার ১৬৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। সারিয়াকান্দিতে সবচেয়ে বেশি চাষ হয়েছে। উপজেলার প্রায় সাত হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। সোনাতলা ও ধুনটেও পাটের চাষ হয়। কৃষকেরা জাগ দেওয়া পাটে আঁশ ছড়ানোয় ব্যস্ত সময় পার করছেন।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০