পাহাড়ে জুমচাষ

উৎসবমুখর পরিবেশে পাকা জুম ধান কাটছেন জুমচাষিরা। এ বছর বৃষ্টি দেরিতে হওয়ায় জুমচাষও পিছিয়ে পড়েছে। ফলন এসেছে একটু দেরিতে। বছরে একবার জুমচাষ হয়। জ্যৈষ্ঠ-আষাঢ়ে পাহাড়ে বোনা ধান ভাদ্র-আশ্বিনে পাকে। জুমচাষ সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভরশীল। রাঙামাটি সদরের বড়াদম বাজার এলাকায় জুমচাষ করেছেন একাধিক পরিবার। সুগন্ধি হরিণবিন্নি ও পাত্তিকি নামের পাহাড়ি ধান কাটা শুরু হয়েছে কয়েক দিন আগে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
জুম ধান কাটতে পাহাড়ে যাচ্ছেন কয়েকজন তরুণী।
২ / ১০
জুম ধান কাটছেন এক চাকমা গৃহবধূ
৩ / ১০
পাকা জুম ধানখেতে এসেছে মুনিয়া পাখিটি
৪ / ১০
গুলতি মেরে ধানখেতে আসা পাখি তাড়াচ্ছে এক শিশু
৫ / ১০
পাকা ধান কাটছেন মা-মেয়ে
৬ / ১০
কাঁচি দিয়ে কাটা হচ্ছে একমুঠো ধান
৭ / ১০
জুম থেকে ধান কাটার পর ঝুড়িতে ভরে এনে কাপ্তাই হ্রদের পাড়ে জুমঘরের মাচাঙে স্তূপ করছে এক কিশোরী
৮ / ১০
পাহাড়ে ধানখেতের মাঝে রয়েছে জুমঘর
৯ / ১০
জুমের কাজ সেরে দুপুরে জুমঘরের মাচাঙে বসে জিরিয়ে নিচ্ছেন জুমচাষি একটি পরিবারের সদস্যরা
১০ / ১০
বাইরে বৃষ্টি। তাই বাড়ির ভেতর হরিণবিন্নি ধান ডালায় ঝেড়ে নিচ্ছেন এক জুমচাষি