পাহাড়ে ধান কাটার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে শুরু হয়েছে জুমের ধান কাটার উৎসব। দল বেঁধে সুউচ্চ পাহাড়ে খুব ভোর থেকে ধান কাটেন তাঁরা। কাটার পর সেই ধান মাড়াই থেকে শুরু করে নানা কাজে সারা দিন ব্যস্ত সময় পার করছেন পাহাড়িরা। মধুপূর্ণিমার (সেপ্টেম্বরের মাঝামাঝি সময়) আগে থেকে এই ধান কাটা শুরু হয়। অক্টোবর পর্যন্ত চলে তা। পাহাড়ি ভাষায় এই ধানের নাম মংদু। ঢালু পাহাড়ে এই ধানের চাষ খুব ভালো হয়। এপ্রিলে শুরু হয় ধান লাগানোর কাজ। সেই থেকে শুরু করে কাটা পর্যন্ত বেশ কিছু শ্রমিক এখানে কাজ করেন। প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ টাকা মজুরি দেওয়া হয় শ্রমিকদের। অন্যান্য বছরের তুলনায় এ বছর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। বান্দরবান জেলার শহরতলির সাইঙ্গা ত্রিপুরাপাড়া এলাকার ধান কাটা উৎসবের কিছু ছবি।

১ / ১০
পার্বত্য অঞ্চলে এভাবে বিভিন্ন পাহাড়ে করা হয়েছে জুমচাষ
২ / ১০
সুউচ্চ পাহাড়ে ধান কাটছেন একজন পাহাড়ি নারী
৩ / ১০
এভাবে দল বেঁধেও কাটা হয় ধান
৪ / ১০
সবুজে ঢাকা পাহাড়ের চূড়ায় পাকা ধান
৫ / ১০
পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা সড়ক
৬ / ১০
পাহাড়ে পাহাড়ে এখন দেখা মেলে এমন পাকা ধান
৭ / ১০
ধানের পাতায় থাকে এমন নানা রকমের পোকা
৮ / ১০
পাকা ধান কেটে নেওয়া হচ্ছে ঝুড়িতে
৯ / ১০
পাহাড়ের নিচে একটু সমতলে মাড়াই করা হয় ধান
১০ / ১০
সাধারণত কয়েকজন মিলে এভাবে ধানমাড়াইয়ের কাজ করেন