পাহাড়ে সাঁওতালদের নাচ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বড় সাঁওতালপাড়ায় প্রায় ৪০০ জনের বসবাস। হিন্দুধর্মাবলম্বী এ সাঁওতালেরা প্রতিবছরের ন্যায় এ বছরেও দুর্গাপূজা উপলক্ষে গ্রামে গ্রামে নাচ করছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
নাচ শেষে গৃহিণীর কাছ থেকে উপহারসামগ্রী গ্রহণ করছেন কার্বারি। আর গৃহিণীকে আশীর্বাদ হিসেবে পূজার ফুল প্রদান করছেন নাচের দলের প্রধান।
২ / ৮
নাচের আগে মাথায় ঝুঁটি লাগিয়ে দিয়ে সহযোগিতা করছেন একজন আরেকজনকে
৩ / ৮
সাঁওতালি নাচের অন্যতম অনুষঙ্গ বাঁশি
৪ / ৮
নাচ শেষ হওয়ার পর গৃহিণীর কাছ থেকে উপহার নিচ্ছেন নাচের দলের প্রধান ও কার্বারি
৫ / ৮
চেঙ্গী নদী পার হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছেন নাচের দলের সাঁওতালেরা। নদী পার হওয়ার সময় ঢোল বাজিয়ে আনন্দ দিচ্ছেন দুই সদস্য
৬ / ৮
পাহাড়ের এক বাড়ি থেকে আরেক বাড়িতে নাচতে যাচ্ছেন সাঁওতালেরা
৭ / ৮
নাচতে যাওয়ার আগে দাসাই বোঙ্গা বা দেবতার পূজা করছেন দলের প্রধান
৮ / ৮
পাহাড়ি গ্রামে সাঁওতালদের দলীয় নাচ