পুড়ে যাওয়া লঞ্চ

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও যৌথ বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। এ ঘটনায় দগ্ধ ব্যক্তিদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধ, শিশুসহ অনেকে নিখোঁজ।

১ / ১০
এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠির সুগন্ধা নদীতে গতকাল দিবাগত রাত তিনটার দিকে এটিতে আগুন ধরে যায়
ছবি: সংগৃহীত
২ / ১০
লঞ্চটি সুগন্ধা নদীর তীরবর্তী দিয়াকুল গ্রাম এলাকায় ভেড়ানো হয়
ছবি: সাইয়ান
৩ / ১০
আগুনে পুড়ে যাওয়া লঞ্চ
ছবি: সাইয়ান
৪ / ১০
পুড়ে গেছে সব
ছবি: সাইয়ান
৫ / ১০
পুড়ে যাওয়া লঞ্চ
ছবি: সাইয়ান
৬ / ১০
লঞ্চে উদ্ধারকাজ চলছে
ছবি: সাইয়ান
৭ / ১০
বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত ব্যক্তিদের খোঁজে নদীপাড়ে ভিড় করছেন স্বজনেরা
ছবি: সাইয়ান
৮ / ১০
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অর্ধশতাধিক দগ্ধ রোগী ভর্তি করা হয়েছে
ছবি: সাইয়ান
৯ / ১০
অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার ছোট পাথরঘাটার কালামেঘা গ্রামের একটি মসজিদের ইমাম মো. নাসিরুল্লাহ তাঁর নিখোঁজ দুই বছরের সন্তান তাবাচ্ছুমের ছবি দেখাচ্ছেন
ছবি: প্রথম আলো
১০ / ১০
এখনো বৃদ্ধ, শিশুসহ অনেকে নিখোঁজ রয়েছেন। নদীতে উদ্ধারকাজ চালাচ্ছেন কোস্টগার্ডের ডুবুরিরা
ছবি: সাইয়ান