পোড়াদহ মাছের মেলা
বহমান আঁকাবাঁকা ইছামতী নদী। তীর–ঘেঁষা ব্যক্তিমালিকানাধীন জমিতে বসেছে দিনব্যাপী পোড়াদহ মেলা। কথিত আছে, বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় সন্ন্যাসী পূজা উপলক্ষে প্রায় ৩০০ বছর ধরে মেলাটি বসছে। মেলার প্রধান আকর্ষণ মাছ। গাবতলী উপজেলার মেলাকে ঘিরে দুর্গাহাটা হাইস্কুল মাঠ, দাঁড়াইল, পাঁচমাইল বাজার, পেরর হাট ছাড়াও সদরের অদ্দিগোলয় মেলা বসেছে। মেলার প্রধান আকর্ষণ ছিল ২২ কেজি ওজনের কাতলা মাছ। বিক্রেতা দাম হেঁকেছেন ৩০ হাজার টাকা। এ ছাড়া মেলায় মাছ আকৃতির বাহারি মিষ্টি বিক্রি হয়। প্রতিটি মিষ্টির ওজন ১ কেজি থেকে ৮ কেজি। দোকানিরা প্রতি কেজি বড় মিষ্টির দাম হাঁকেন ৩৫০ থেকে ৪৫০ টাকা। ৯ ফেব্রুয়ারি মেলার ছবিগুলো তোলা।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১