প্রিয় ‘পশু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরভরে লালনপালনে বাড়ির প্রাণীটিও পরিবারের অংশ হয়ে যায়। কোরবানির হাটে বিক্রির সময় এলে পশুটি সাজিয়ে-গুছিয়ে বিদায় দিতে হয় হাটে নেওয়ার জন্য। বিদায়ের সময় তৈরি হয় আবেগময় মুহূর্ত। গরুর চোখ যেমন ছলছল, তেমনি প্রিয় প্রাণীকে ছেড়ে দিতে তাদের চোখ জলে ভিজে যায়। সারা দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি তোলা ছবি।

১ / ৮
প্রায় তিন বছর লালন-পালন করার পর ‘সম্রাট’–এর ওজন হয়েছে ৩৩ মণ। দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। বিক্রির জন্য হাটে নেওয়ার আগে আবেগে জড়িয়ে ধরেন রফিকুল ও তাঁর মা। বিলমামুদপুর, সদর উপজেলা, ফরিদপুর।
ছবি: আলীমুজ্জামান
২ / ৮
গরুর নাম ‘পর্বত’। তার সঙ্গে মিতালি শিশু মৌলির। সম্প্রতি কুষ্টিয়ার মেহেরপুর থেকে ছবিটি তোলা।
ছবি: আবু সাঈদ
৩ / ৮
করোনার কারণে স্কুল বন্ধ থাকায় গত দেড় বছরে ‘রুদ্রা’র সঙ্গে পঞ্চম শ্রেণিপড়ুয়া মেহেদী হোসাইনের সম্পর্কটি হয়ে গেছে বন্ধুর মতো। বায়না ধরে বাবার সঙ্গে সেও হাটে এসেছে। শেষবারের মতো খুনসুটিতে মেহেদী। লালবাগ হাট, রংপুর।
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৮
হাসিনা বেগমের ৮৫ বছর বয়সে বহুবার স্বজনবিচ্ছেদ ঘটেছে। কিন্তু আজ এ বিচ্ছেদ যেন অন্য রকম। তাঁর গৃহস্থবাড়িতে গাভি থেকে দুই বছর আগে এসেছিল এ গরু। চোখের সামনে লাল বাছুর লাফালাফি করত বলে নাম রাখেন রাঙা মিয়া। এরপর আদরে যতনে সন্তানের মতো বড় করেছেন হাসিনা। বিদায়ের আগে এ বিচ্ছেদ যেন হাসিনা-রাঙা মিয়ার বেদনাবিধুর। কাজদিয়া, রূপসা উপজেলা, খুলনা।
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৮
কুমিল্লার দেবীদ্বার উপজেলার নোয়াগাঁও গ্রামের ব্যবসায়ী রেজাউল করিম শখের বশে ঢাকা থেকে এক মাস বয়সের একটি গাড়লের বাচ্চা কিনে এনে ১৮ মাস পালেন। বিক্রি করতে নিয়ে এসেছেন হাটে। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ৮
দুই বছরের পোষা ছাগলের নাম ‘পুটু’। মায়ের মতোই আদর-যত্নে বড় করা ছাগলটি বিক্রির সময় বারবার এসে ঢুকছিল হাওয়া খাতুনের কোলের ভেতর। শ্রীপুর, সুজানগর সড়ক, পাবনা।
ছবি: হাসান মাহমুদ
৭ / ৮
বাড়িতে লালন-পালন করা গরুটিকে কুড়িগ্রামের চিলমারী থেকে বিক্রি করতে নিয়ে এসেছেন শাহ আলম। খানসামা, কাউনিয়া, রংপুর।
ছবি: মঈনুল ইসলাম
৮ / ৮
চার বছর ধরে নিজের হাতে গরুটি লালন পালন করছেন জাহানারা বেগম। তরণীহাট, গাবতলী, বগুড়া।
ছবি: সোয়েল রানা