বগুড়ার মিঠাইপল্লি

গ্রাম বাংলার মেলায় চিরায়ত খাবার বাতাসা, খাগড়াই, কদমা, হাতি–ঘোড়ার ছাচ, মুড়ি-মুড়কিসহ বাহারি সব খাবারের পসরা। পয়লা বৈশাখ উপলক্ষে সরগরম হয়ে উঠেছে বগুড়ার মিঠাইপল্লি। বগুড়ার গোকুল ইউনিয়নের চাঁদমুহা-হরিপুর গ্রামে করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল মিঠাইপল্লি। এবার অল্প কিছু কাজ করেছেন মিঠাইপল্লির কারিগরেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
চিনি জ্বাল দিয়ে তৈরি করছেন লই। সেই লই টেনে গোলাকার করছেন কারিগর উত্তম কুমার দাস। গোলাকার লই থেকে তৈরি হবে বাহারি নকশার কদমা।
২ / ১০
জ্বাল দিয়ে চিনির লই তৈরি করা হয়। সেই লই টেনে লম্বা করছেন কারিগর ডন কুমার দাস
৩ / ১০
চিনির লই থেকে করা পাখির আকৃতির কদমা।
৪ / ১০
গোলাকার কদমা তৈরি করছেন কারিগরেরা।
৫ / ১০
চিনির তৈরি হাতি–ঘোড়ার ছাচ। এগুলো গ্রাম বাংলার চিরায়ত খাবার।
৬ / ১০
ছাচে তৈরি হচ্ছে হাতি–ঘোড়া।
৭ / ১০
চিনি জ্বাল দিয়ে ছাচ তৈরি করছেন দুই কারিগর।
৮ / ১০
কদমা তৈরি হয়ে গেছে। বিক্রির জন্য বস্তায় ভরা হচ্ছে কদমা
৯ / ১০
নজরকাড়া কদমা। গ্রাম বাংলার উৎসবে চিরায়ত খাবার।
১০ / ১০
গ্রামীণ মেলায় বাহারি পদের খাবারের সঙ্গে শোভা পাচ্ছে কদমা।