বগুড়ায় ভুট্টা চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় এবার ব্যাপক ভুট্টার চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। চাষি আবদুর রহমান এবার বগুড়া সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। জেলার সদর, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় ভুট্টার আবাদে অন্যতম। বিঘাপ্রতি প্রায় ১৬ মণ ভুট্টার ফলন হয়েছে। সেগুলো বাড়ি থেকেই মণপ্রতি মণ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত বছরের তুলনায় এবার ৫ হাজার ৬৮৫ বিঘা জমিতে আবাদ বেশি হয়েছে। বগুড়ার সদর ও শেরপুর উপজেলা ঘুরে ছবিগুলো তুলেছেন সোয়েল রানা।

১ / ১০
দেড় বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন কৃষক আবদুর রহমান। ফলনও হয়েছে বেশ।
২ / ১০
খেত থেকে পরিপক্ব ভুট্টা তুলছেন এক কিষানি।
৩ / ১০
খেতের পাশের স্তূপ করা ভুট্টা ভারে ভরে নিয়ে যাচ্ছেন কৃষক।
৪ / ১০
ভুট্টা নেওয়ার জন্য তোলা হচ্ছে ভ্যানে।
৫ / ১০
ভ্যান ভরে গেছে ভুট্টায়। এখন ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছেন কৃষক।
৬ / ১০
বাড়ির ফটক থেকে বারান্দায় ভুট্টা ঢেলে রাখছেন আবদুর রহমান ও ফাতেমা-তুজ জহুরা দম্পতি।
৭ / ১০
বাড়ির বারান্দায় ভুট্টার কলা পরিষ্কার করছেন ফাতেমা-তুজ জহুরা।
৮ / ১০
ভুট্টার কলা শুকিয়ে নিচ্ছেন এক ব্যক্তি। পরে সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
৯ / ১০
ভুট্টা রোদে শুকানো হচ্ছে।
১০ / ১০
ভুট্টা শুকানো হয়ে গেছে। সেগুলো ঢেকে রাখা হচ্ছে।