বসন্ত এসে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত যাচ্ছি যাচ্ছি করলেও তার রেশ এখনো রয়ে গেছে। মৃদু হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে শরীর-মন। তবে গাছে গাছে নতুন পত্রপল্লবে রোদের উঁকিঝুঁকি, পাখিদের কলতান এসবই বলছে, বসন্ত এসে গেছে। এই বসন্তের জন্য বাঙালি অপেক্ষায় থাকে। তাই যখন বসন্তের আগমন ঘটে, তখন বাঙালি তাদের ইচ্ছেমতো উদ্‌যাপন করে। তার সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। দুটি উপলক্ষই পালন করছেন তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ।

১ / ১০
বসন্তের উচ্ছ্বাস। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
পয়লা ফাল্গুনে এবার খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজন করছে না কোনো অনুষ্ঠানের। তবু শিক্ষার্থীরা সাজছে বসন্তের সাজে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরতে আসছে বাইরে থেকে অনেকে। তাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থীরাই ফুল বিক্রি করছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১০
পয়লা ফাল্গুনে মা-বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছে দুই শিশু। নিজেদের সাজিয়ে নিয়েছে বাসন্তী সাজে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ১৪ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
বসন্তের আনন্দ। ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। ১৪ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন।
৫ / ১০
পয়লা ফাল্গুনে টিউলিপ ফুলের কদর রয়েছে। কেওয়া পূর্বখণ্ড, শ্রীপুর, গাজীপুর। ১৪ ফেব্রুয়ারি
ছবি: সাদিক মৃধা
৬ / ১০
তিন মাসের শিশু আলিফকে কোলে নিয়ে পয়লা ফাল্গুনের ফুল বিক্রি করতে বসেছেন মা শারমিন আক্তার। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৭ / ১০
ভালোবাসা দিবসে পসরা সাজিয়েছেন বিক্রেতা। পাকুন্দিয়ার পুলের ঘাট, কিশোরগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৮ / ১০
ফাগুনকে বরণের বার্তা দিয়ে ফুটেছে পলাশ ফুল। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, গোবিন্দা, পাবনা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৯ / ১০
বসন্তবরণ উৎসব, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা ১৪ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১০
বসন্তবরণ উৎসব। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ