বসন্তের বিকেলে মোরগলড়াই

বসন্তের পড়ন্ত বিকেলে খুলনার উত্তর কাশিপুর মাঠে সমবেত হয়েছে শত শত মানুষ। এলাকার তরুণদের উদ্যোগে ওই মাঠেই মোরগলড়াইয়ের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ হরেক রকমের মোরগ আনে লড়াই করতে। উৎসবমুখর পরিবেশে মোরগলড়াই শেষ হয়েছে। ছবিগুলো ১৮ ফেব্রুয়ারি তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
লড়াই শুরুর আগেই মোরগের ডাক শুরু। একটা ডাকলে একে একে সব মোরগ ডেকে ওঠে
২ / ১২
লড়াই শুরুর আগে মোরগ দেখছে শিশুরা
৩ / ১২
মোরগলড়াইয়ে অংশ নিতে আড়াই শ টাকা প্রবেশমূল্য দিয়ে নাম লেখাচ্ছেন এক মোরগের মালিক
৪ / ১২
লড়াইয়ের আগে মোরগের স্বাস্থ্য পরীক্ষা চলছে
৫ / ১২
লড়াইয়ে অংশ নিয়েছিল হরেক রকমের মোরগ
৬ / ১২
লড়াইয়ের জন্য তৈরি হয়েছে মঞ্চ। লড়াই দেখতে শত শত মানুষের অপেক্ষা
৭ / ১২
মোরগলড়াই দেখতে এসে মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখার চেষ্টা
৮ / ১২
শুরু হচ্ছে লড়াই। লড়াই শুরু হয় করছে ‘কিং’ ও ‘রক’ নামের দুই মোরগকে দিয়ে। শটগান, আল্লার দান, কিলার, পুষ্পা—এমন নানা নামের মোরগও ছিল
৯ / ১২
লড়াইয়ের ময়দানে মোরগ ছেড়ে দেওয়া হচ্ছে। একটু পরেই জমে ওঠে লড়াই
১০ / ১২
একের পর এক জোড়া মোরগের লড়াই চলছে। উৎসাহে মাতছে দর্শক। কেউ জিতছে, আবার কেউ হারছে
১১ / ১২
মোরগলড়াইয়ের শেষে জয়-পরাজয় নির্ধারণ।
১২ / ১২
কিং নামের মোরগটি জিতেছে। রাজা হয়ে রইল এই মোরগ। বিজয়ের আনন্দে উড়ছে কিং ও তার মালিক।