বাঁশের তৈরি হরেক পণ্য

বাঁশ দিয়ে কুলা, ঝাড়ু, চাটাই ও ডালা থেকে শুরু করে মাছ ধরার হরেক রকমের ফাঁদ—কী না তৈরি হয় বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রামে। গ্রামটিতে বসবাস করে শতাধিক পরিবার। এসব পরিবারের দুই শতাধিক নারীই মূলত এ শিল্পের সঙ্গে জড়িত। বংশপরম্পরায় চলে আসা এই শিল্প তাঁদের জীবিকার একটি উৎস। বাঁশের তৈরি নিত্যপ্রয়োজনীয় এই সামগ্রী বিক্রির অর্থে চলে তাঁদের সংসার। বীরগ্রামে ঘুরে ছবিগুলো তুলেছেন সোয়েল রানা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
বাড়ির উঠানে বসে বাঁশের সামগ্রী তৈরি করছেন রাধা রানী।
২ / ১০
বাঁশের সামগ্রী তৈরির সময় গল্পে মেতে উঠেছেন দুই বোন মালতী ও তুলসী।
৩ / ১০
বঁটি দিয়ে কাটা হচ্ছে বাঁশ।
৪ / ১০
বাড়ির বারান্দায় তৈরি হচ্ছে বাঁশের চাটাই।
৫ / ১০
বাঁশের চটা হাতে এক বৃদ্ধা।
৬ / ১০
বাসার উঠানে কাজে ব্যস্ত এক শিক্ষার্থী।
৭ / ১০
লাল রং দিয়ে রাঙানো হচ্ছে বাঁশের চটা।
৮ / ১০
সন্ধ্যা রানীর হাতে তৈরি বাঁশের কারুকাজ। এবার দেখানোর পালা
৯ / ১০
এ যেন শিল্পীর হাতে নানা রঙের খেলা।
১০ / ১০
গ্রাম থেকে পাইকারি দরে চাটাই কিনে হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।