বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধিনিষেধ উঠে যাওয়ার প্রথম দিনে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি। ঢাকাসহ সারা দেশের চিত্র একই রকম। সড়কে, যানবাহনে চলাচলরত মানুষকে দেখা গেছে মাস্ক ব্যবহার না করতে। নেই সামাজিক দূরত্বের বালাই। ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

১ / ১০
বিধিনিষেধ শিথিল, দোকানপাট, শপিং মল খুলে গেছে। ঈদের কেনাকাটায় হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। চকবাজার, ফরিদপুর।
ছবি: আলীমুজ্জামান
২ / ১০
ঢাকা ছাড়তে লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লঞ্চের ডেকে গাদাগাদি করে যাচ্ছেন অনেকে। সদরঘাট, ঢাকা।
ছবি: দীপু মালাকার
৩ / ১০
পদচারী–সেতু হকারদের দখলে। ফলে জনসাধারণের চলাচলের জায়গা গেছে কমে। মানা যাচ্ছে না সামাজিক দূরত্ব। নিউমার্কেট, ঢাকা।
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১০
দীর্ঘদিন পর বিধিনিষেধ শিথিল হলে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে তীব্র যানজট। শিববাড়ী মোড়, খুলনা।
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১০
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে পিকআপযোগে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন অনেকে। ঢাকা-গৌরীপুর- হোমনা সড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১০
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনে অনেকে আগেভাগেই ছুটছে গ্রামের বাড়ির উদ্দেশে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কমলাপুর রেলস্টেশন, ঢাকা।
ছবি: সাজিদ হোসেন
৭ / ১০
রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরির জন্য অপেক্ষমাণ যানবাহনের লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালক ও যাত্রীদের ভোগান্তি। দৌলতদিয়া, রাজবাড়ী।
ছবি: এম রাশেদুল হক
৮ / ১০
বিধিনিষেধ উঠে যাওয়ায় দিনভর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ছিল দীর্ঘ যানজট। প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। মিরপুর রোড, ঢাকা।
ছবি: জাহিদুল করিম
৯ / ১০
বাসের উঠতে যাত্রীদের জটলা। কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিলেট।
ছবি: আনিস মাহমুদ
১০ / ১০
নির্দেশনা অমান্য করে পাশাপাশি যাত্রী নিয়ে চলাচল করছে বাস। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
ছবি: আবদুর রহমান ঢালী