বিনা মূল্যে পোষা প্রাণীর চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় পোষা প্রাণীদের জন্য দিনব্যাপী বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন ফেসবুকভিত্তিক সংগঠন পাবনা অ্যানিমেল লাভার হাব ও পাবনা বন্ধুসভা । এতে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়ে সহযোগিতা করেছে পাবনা ভেট অ্যান্ড পেট কেয়ার নামের একটি সংগঠন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই চিকিৎসাসেবা কার্যক্রম চলে। দিনব্যাপী এ কার্যক্রমে কুকুর, বিড়াল, খরগোশ ও পাখিসহ বিভিন্ন ধরনের শতাধিক প্রাণীকে প্রাথমিক চিকিৎসা প্রদান, কৃমিনাশক ওষুধ ও ভ্যাকসিন দেওয়া হয়। পরম যত্নে পোষা প্রাণী নিয়ে হাজির হয়েছিলেন মালিকেরা। বিভিন্ন নামে প্রাণীগুলোকে ডাকেন তাঁরা। প্রাণী চিকিৎসক এস এ মামুন আদরযত্নের মধ্যেই এসব প্রাণীকে চিকিৎসা দেন। সোমবার দিনভর পাবনা শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুল থেকে ছবিগুলো তোলা।

১ / ৯
পোষা বিড়ালকে চেকআপ করাতে ক্যাম্পে নিয়ে এসেছেন এই তরুণী
২ / ৯
ক্যাম্পে চিকিৎসক দেখানোর জন্য দীর্ঘ সময় অপেক্ষায় তাঁরা
৩ / ৯
অপেক্ষার সময় একে–অন্যের প্রাণী কোলে নিয়ে আদর করেন তরুণীরা
৪ / ৯
একটি প্রাণীর চিকিৎসা চলছে, অন্য দুটি রয়েছে অপেক্ষায়
৫ / ৯
সকাল থেকে একের পর এক আসতে থাকে পোষা প্রাণী, যার বেশির ভাগই ছিল বিড়াল
৬ / ৯
বৃষ্টিতে ভিজে জ্বর বাধিয়েছে বিড়ালটি। চলছে চেকআপ
৭ / ৯
রোগ নির্ণয় শেষে ব্যবস্থাপত্রে ওষুধ লিখছেন ভেট চিকিৎসক এস এ মামুন
৮ / ৯
বিড়াল ছাড়াও চিকিৎসা নিতে এসেছিলেন কুকুর ও পাখির মালিকেরা
৯ / ৯
চিকিৎসা শেষে বিড়াল–জোড়া নিয়ে বাড়ি ফিরছেন এই তরুণ